জনপদ

জামালপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

জামালপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

জামালপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার ভোরে জামালপুর -টাঙ্গাইল সড়কের নারিকেলিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের ওসমান গনীর ছেলে আবুল কালাম আজাদ (৪৪) ও সদর উপজেলার ছোনটিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মিন্টু মিয়া (৩০)।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে জামালপুর থেকে ঘাটাইলগামী সিএনজি চালিত অটোরিকশার সাথে জামালপুরগামী একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিষয়:জামালপুর ট্রাক-সিএনজি সংঘর্ষ দুইজন নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…