জামশেদ নাজিমের উপন্যাস ‘একটি গল্পের গল্প’

জামশেদ নাজিম মনেপ্রাণে একজন সাংবাদিক। কাজ করছেন বেসকাররি টেলিভিশন চ্যানেল-জিটিভির ক্রাইম রিপোর্টার হিসেবে। তবে নিজেকে তথ্য-ভিক্ষুক বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
ফেসবুকে খণ্ড খণ্ড লেখা পোস্ট দিয়ে কাছের মানুষদের কাছে লেখক হয়ে উঠেন জামশেদ নাজিম। রঘু-প্রজাপতি চরিত্র নিয়ে তিনি লিখতেন ফেসবুকে। বেশ জনপ্রিয়তা পায় তার এই ফেসবুককেন্দ্রীক চরিত্রদ্বয়।
রঘু-প্রজাপতির সেই গল্প এবার মলাটবন্দী হচ্ছে। ‘একটি গল্পের গল্প’ শিরোনামে সমাজের বলা-না বলা, সামাজিক অবক্ষয়, প্রেম-ভালোবাসাসহ সমাজের নানা দৃষ্টিকোণ ফুটে উঠেছে তার লেখায়।
বইটি প্রকাশ করেছে তরুণদের নিয়ে কাজ করা আলোচিত প্রকাশনা সংস্থা দাঁড়িকমা। অমর একুশে বইমেলায় দাঁড়িকমা প্রকাশনীর ৬৬৬ নং স্টলে মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে ‘একটি গল্পের গল্প’।

বই প্রসঙ্গে জামশেদ নাজিম বলেন, ‘একটি গল্পের গল্প’ নামের উপন্যাসে সমাজের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ঘটনা, যেগুলো দাগ কাটতো মানুষের মনে, সেই ঘটনাগুলোই রঘু-প্রজাপতির কথা আর চরিত্রে প্রকাশ করেছি।
তিনি বলেন, ‘একটি গল্পের গল্প’ শিরোনামের উপন্যাসে রয়েছে বেশ রোমান্টিকতার ছাপ, আবার কখনো রহস্যময় চরিত্র।
বইটি সম্পর্কে দাঁড়িকমা প্রকাশনীর কর্ণধার আব্দুল হাকিম নাহিদ বলেন, ‘জামশেদ নাজিমের লেখা একটি গল্পের গল্প, ভিন্নস্বাদের। একটা নতুন কিছু। পাঠক বইটি হাতে নিলে পরবেন। রঘু চরিত্র খুবই মজার ভয়ের আর আনন্দের!



