চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেয়ার ইঙ্গিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৬ শিক্ষার্থীর নামে দায়ের করা মামলা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিরসনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে প্রশাসন এমন ইঙ্গিত দিয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা শুরু হয়। আলোচনা এখনও চলছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি দলে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আমির হোসেন, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক আলোচনায় অংশ নিয়েছেন।

Banglabid

শিক্ষার্থীদের প্রতিনিধি দলে অংশ নিয়েছেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি তৌহিদ হাসান শুভ্র, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম, সাধারণ সম্পাদক নজির আমিন চৌধুরী জয়, ছাত্রফ্রন্ট জাবি সংসদের সভাপতি মাসুক হেলাল অনিক ও সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়মসহ প্রায় ১৫ জনের একটি প্রতিনিধি দল।

এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদসহ আরও কয়েকজন শিক্ষক নেতা আলোচনায় অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে গত কয়েকদিন যাবৎ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছিল।

Reneta

এর আগে সকাল সাড়ে ৮ টায় মামলা প্রত্যাহারসহ চারদফা দাবিতে চতুর্থদিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে বেলা সোয়া ১১ টার দিকে উপাচার্য, রেজিস্ট্রারসহ অন্যান্যরা আলোচনায় বসার আশ্বাস দিলে অবরোধ শিথিল করে অবস্থান কর্মসূচি পালন করতে থাকে।

অন্যদিকে শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারের দাবিতে বেলা ১১ টা ২০ মিনিটে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে বসেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস। বিকাল সাড়ে চারটার দিকে তিনি দিনের মতো কর্মসূচি প্রত্যাহার করেন। মামলা প্রত্যহার না হওয়া পর্যন্ত তিনি প্রতিদিনের কর্মঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে কাটাবেন বলে জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫৭ ধারার অপপ্রয়োগ ঠেকানোর উপায় কি আসলে আছে?

পরবর্তী

বিকেএসপি না ফতুল্লা, কোথায় খেলবে অস্ট্রেলিয়া?

পরবর্তী
দুর্গন্ধযুক্ত পানিতে জন্মেছে শ্যাওলা, কচুরিপানা। ক্রিকেটের চেয়ে মাছ চাষের জন্যই বেশি উপযুক্ত এখন ফতুল্লা স্টেডিয়াম!

বিকেএসপি না ফতুল্লা, কোথায় খেলবে অস্ট্রেলিয়া?

তোফা-তহুরা

শঙ্কা কাটিয়ে তোফা ও তহুরার বাবা-মায়ের মুখে স্বস্তির হাসি

সর্বশেষ

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT