চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ১৬০ জন

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৮:১২ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৭
শিক্ষা
A A
জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য প্রায় দুই হাজার আসনের বিপরীতে অনলাইনে মোট আবেদন করেছে তিন লাখ ১৭ হাজার ৫৪০ জন শিক্ষার্থী। সেই হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে লড়বে ১৬০ জন পরীক্ষার্থী। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকায় এই সংখ্যা বেড়েছে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ৮ অক্টোবর থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড দেয়া যাবে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

Banglabid

তিনি জানান, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া গত ২০ আগস্ট শুরু হয়ে ২১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলে। তবে ভর্তিচ্ছুদের সুবিধার্থে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত যারা ফি পরিশোধ করতে পেরেছেন তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

এ বছর অনুষদ ভিত্তিক পরীক্ষায় ‘এ ইউনিট’ গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে আবেদন করেছে ৬৫ হাজার ৮শ’ ৭৭ জন পরীক্ষার্থী। ‘বি ইউনিট’ সমাজ বিজ্ঞান অনুষদে ২৭ হাজার ২শ’ ৫৩ জন, ‘সি ইউনিট’ কলা ও মানবিকী অনুষদ এবং ‘সি ১ ইউনিট’ (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের) এর জন্য আবেদন করেছে যথাক্রমে ৩৮ হাজার ১শ’ ৯৫ জন ও ৫ হাজার ৯৬ জন। ‘ডি ইউনিট’ জীববিজ্ঞান অনুষদে ৭৭ হাজার ২শ’ ৮১ জন, ‘ই ইউনিট’ বিজনেস স্টাডিজ অনুষদে ১৮ হাজার ৭শ’ ৭৪ জন, ‘এফ ইউনিট’ আইন অনুষদে ২৫ হাজার ৬শ’ ২৩ জন, ‘জি ইউনিট’ ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন আইবিএ-জেইউ এ ১০ হাজার ৪শ’ ৮৩ জন ও ‘এইচ ইউনিট’ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে ২১ হাজার ৭শ’ ৯০ জন পরীর্ক্ষার্থী। এছাড়া এবার চালু হওয়া নতুন ‘আই ইউনিট’ বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছে ৫ হাজার ৪শ’ ৬৫ জন শিক্ষার্থী।

ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ প্রকাশ করেছে ভর্তি পরীক্ষা কমিটি। ৮ অক্টোবর রোববার গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ‘এ ইউনিট’ এর মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। দ্বিতীয় দিন ৯ অক্টোবর ‘এ ইউনিট’ ও ‘আই ইউনিট’ বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Reneta

এরপর ১০ ও ১১ অক্টোবর ‘ডি ইউনিট’ জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা, ১২ অক্টোবর যথাক্রমে ‘সি ইউনিট’ ও ‘সি১ ইউনিট’ কলা ও মানবিকী অনুষদ এবং নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৫ অক্টোবর ‘বি ইউনিট’ সমাজ বিজ্ঞান অনুষদ ও ‘জি ইউনিট’ ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন আইবিএ-জেইউ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর ‘ই ইউনিট’ বিজনেস স্টাডিজ অনুষদ এবং ‘এইচ ইউনিট’ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি পরীক্ষা হবে।

সর্বশেষ ১৭ অক্টোবর ‘এফ ইউনিট’ আইন অনুষদের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শেষ হবে। প্রতিদিন সর্বমোট ছয়টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল নয়টায় শুরু হবে এবং বিকাল পাঁচটায় ষষ্ঠ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সিট প্ল্যানসহ অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট  থেকে জানা http://ju-admission.org যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবি ভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরতে হবে

পরবর্তী

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে

পরবর্তী
সৈয়দ শামসুল হক স্মরণে বিশিষ্ট লেখক ও কবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে

সৈয়দ শামসুল হকের প্রথম প্রয়াণ দিবস

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT