চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবির সৌন্দর্যে মুগ্ধ নোবেল জয়ী সাহিত্যিক ভি এস নাইপল

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৯:০৮ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানীখ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন বিশ্ববিখ্যাত নোবেল জয়ী সাহিত্যিক ভি এস নাইপল। শুক্রবার দুপুরে স্ত্রী সাংবাদিক নাদিরা খানম আলভীসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে আসেন তিনি।

বিশ্ববিদ্যালয় পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলোতে সরালি, ঘারগিনি, নিশি বক, ধলা বকসহ নানান প্রজাতির পাখির জলকেলি, ডানা ঝাপটানো আর আকাশে উড়াউড়ি দেখে বিমুগ্ধ হন তিনি। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যেরও প্রশংসা করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের প্রজাপতি পার্কও পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন সহ অন্যন্য শিক্ষক নাইপলের সঙ্গে ছিলেন।

বিকেলে ঢাকার উদ্দেশ্যে ক্যাম্পাস ত্যাগের আগে স্যার ভি এস নাইপল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আতিথেয়তা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্য ও পাখি তাঁর স্মৃতিতে মধুর হয়ে থাকবে।

Banglabid

পাখি পরিদর্শন পূর্বে বেলা আড়াইটায় স্যার ভি এস নাইপল সস্ত্রীক  উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সাথে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎকার করেন। এ সময় উপাচার্য বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আজ এক ঐতিহাসিক ও গৌরবের দিন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নোবেল জয়ী বিশ্ব বরেন্য ব্যক্তির আগমনে বিশ্ববিদ্যালয় পরিবার মহা খুশি। তাঁর আগমনে বিশ্ববিদ্যালয় গৌরবান্বিত হয়েছে। উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাক্ষাতকার শেষে  উপাচার্য  বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ও পাখির স্কেচ করা একটি চিত্রকর্ম উপহার হিসেবে তুলে দেন নাইপলের হাতে।

জাবিতে নোবেল জয়ী সাহিত্যিক ভি এস নাইপল
জাবিতে নোবেল জয়ী সাহিত্যিক ভি এস নাইপল

এ সময় উপাচার্যের স্বামী কথা সাহিত্যিক আখতার হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলা একাডেমিতে সাহিত্যিকদের সম্মেলন ‘লিট ফেস্ট’ এ অংশ নিতে গত ১৪ নভেম্বর বাংলাদেশে আসেন স্যার ভি এস নাইপল। ঢাকার রেডিসন ব্লু হোটেলে তিনি অবস্থান করছেন। ভি. এস. নাইপল একজন জগদ্বিখ্যাত ত্রিনিদাদীয় সাহিত্যিক। তিনি ভারতীয় বংশোদ্ভূত এবং মূলত ইংরেজি ভাষায় সাহিত্যচর্চা করে থাকেন। তিনি ২০০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয় করেন। এর আগে ১৯৭১ সালে তিনি সাহিত্যের জন্য বুকার পুরষ্কার জিতেন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভি এস নাইপল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণমাধ্যমের ওপর ক্ষোভ ঝাড়লো গাইবান্ধা জেলা প্রশাসন ও পুলিশ

পরবর্তী

ডায়নামাইটদের বিপক্ষে জয়ের অনুপ্রেরণা কাজে লাগাবো: স্যামি

পরবর্তী

ডায়নামাইটদের বিপক্ষে জয়ের অনুপ্রেরণা কাজে লাগাবো: স্যামি

টানা চার জয়ে শীর্ষে মাহমুদউল্লাহ’র খুলনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT