চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবির ২৩২ কোটি ৫ লক্ষ টাকার বাজেট

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
১০:৫৯ অপরাহ্ণ ১৭, জুন ২০১৭
শিক্ষা
A A
জাবির বাজেট

জাবির সিনেট অধিবেশন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ অর্থবছরের জন্য মোট ২শ’৩২ কোটি ৫ লক্ষ টাকা ও ২০১৬-১৭ অর্থবছরের জন্য সংশোধিত ২শ’৯ কোটি ৮২ লক্ষ টাকার বাজেট পাস করা হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ৩৬ তম বার্ষিক সিনেট অধিবেশনে এ বাজেট পাশ হয়।

মূল বাজেটে বার্ষিক ঘাটতির পরিমান দাঁড়াবে ১ কোটি ৭৬ লক্ষ টাকা এবং ক্রমপুঞ্জিভুত ঘাটতির পরিমান দাঁড়াবে ৩২ কোটি ৭৪ লক্ষ ৫৫ হাজার টাকা।

অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের ২০১৬-২০১৭ অর্থ বছরের ২শ’ ৯ কোটি ৮২ লাখ টাকার সংশোধিত বাজেট এবং ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ২শ’ ৩২ কোটি ৫ লাখ টাকার মূল বাজেট পেশ করেন। পরে সিনেট সদস্যরা তা অনুমোদন করেন। এবারের ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ১৪টি খাতে ৭ কোটি ৯৩ লক্ষ টাকা এবং ২০১৬-১৭ অর্থ বছরের সংশোধিত বাজেটে ১৯টি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

২০১৭-১৮ অর্থবছরের মূল বাজেটে যে সব খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে তা হলো: অনুষদ, বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষা সরঞ্জাম খাতে ১৭ লক্ষ টাকা, বিভাগ সমূহের ফিল্ড ওয়ার্ক খাতে ৩.৭৫ লক্ষ টাকা, অনুষদ, বিভাগ ও ইন্সটিটিউটের সেমিনার অনুষ্ঠান খাতে ১.২৫ লক্ষ টাকা, সাময়িকী প্রকাশনা খাতে ২ লক্ষ টাকা, চিকিৎসা কেন্দ্রের ঔষধপত্র ও ড্রেসিং দ্রব্যাদি ক্রয়, হাসপাতালকরণ ও ডাক্তারি যন্ত্রপাতি মেরামত খাতের বরাদ্দ যথাক্রমে ১৮ দশমিক ৭৫ লক্ষ, শূন্য দশমিক ৫০ লক্ষ এবং শূন্য দশমিক ৩০ লক্ষ টাকা, সকল আবাসিক হলে বাগান রক্ষনাবেক্ষণ খাতে শূন্য দশমিক ৮০ লক্ষ টাকা, সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও আবাসিক হল কন্টিনজেন্সি খাতে ৩ দশমিক শূন্য ৫ লক্ষ টাকা, গ্রন্থাগার অফিসের জার্নালের চাঁদা খাতে ২ লক্ষ টাকা, পূর্ত বিভাগের আবাসিক ও অফিস ভবন এবং রাস্তাঘাট মেরামত খাতে যথাক্রমে ১শ ৭০ লক্ষ ও  ৫০ লক্ষ টাকা, আসবাবপত্র ক্রয় খাতে ১শ ৫০ লক্ষ টাকা, অফিস সরঞ্জাম ক্রয় খাতে ৭৫ লক্ষ টাকা, কম্পিউটার ও যন্ত্রাংশ ক্রয় খাতে ৫৫ লক্ষ টাকা, যানবাহন ক্রয় বদল খাতে ১শ ৯৭ লক্ষ টাকা।

সিনেট অধিবেশনে সাধারণ আলোচনায় সিনেটরবৃন্দ বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের উপর মামলা দায়েরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সিনেটে রেজিস্টার গ্রাজুয়েটদের মধ্যে আবুল কালাম আজাদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় ব্যর্থ হয়েছে। এত শিক্ষার্থীকে একসঙ্গে পুলিশের কাছে হস্তান্তর করা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।’

Reneta

পরে সিনেটরদের বক্তব্য শেষে শিক্ষকদের তোপের মুখে পড়েন রেজিস্টার গ্রাজুয়েট প্রতিনিধিরা। তাদের মামলা প্রত্যাহারসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্যেরও প্রতিবাদ জানান একাধিক শিক্ষক। এর মধ্যে অনেকে শিক্ষার্থী কর্তৃৃৃক শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

সোনালী খাতুন: যাকে সুরক্ষা দিতে পারেনি ভারতীয় সংবিধান

জুলাই ১১, ২০২৬

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

জুলাই ১১, ২০২৬

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

জুলাই ১১, ২০২৬

‘সোনালী কাবিন পদক’ পাচ্ছেন আবদুল হাই শিকদার

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT