চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে হবে প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্র

সঞ্জয় চাকী সঞ্জয় চাকী
২:১৫ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৫
পরিবেশ
A A

প্রজাপতি সংরক্ষণ, প্রদর্শন ও গবেষণার লক্ষ্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্র। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে কেন্দ্রটি গড়ে তোলা হচ্ছে। উদ্ভিদের টিকে থাকার জন্য প্রজাপতি রক্ষা যে গুরত্বপূর্ণ সেই সচেতনতা ছড়িয়ে দিতেও কাজ করবে যৌথ এ উদ্যোগ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঝোপঝাড়ে যেনো প্রজাপতির অভয়ারণ্য। রোদের তাপের শক্তি সঞ্চয়ের জন্য ব্যস্ততারও যেনো শেষ নেই নানা রঙের বাহারি প্রজাপতিদের।

প্রকৃতির জন্য অতি গুরত্বপূর্ণ এই পতঙ্গকে টিকিয়ে রাখতে ২০১০ সাল থেকে যৌথভাবে কাজ শুরু করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এবার যৌথ উদ্যোগে কাজ শুরু হয়েছে প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রের।

Banglabid

প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মনোয়ার হোসেন বলেন, এই পার্ক করার মাধ্যমে যে প্রজাপতিগুলো হারিয়ে যাচ্ছে বা প্রজাপতির জন্য যে গাছগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো আমরা কিছুটা হলেও ফিরিয়ে দিতে পারবো।

‘এছাড়াও স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এখানে আসলে প্রকৃতিকে চিনবে। বিভিন্ন গাছ চিনবে কোন গাছে কোন প্রজাপতি ডিম পারে সেটি দেখবে। তাহলেই শিক্ষার্থীরা পরিবেশ সম্পর্কে শিখবে ও সচেতন হবে।’

শিক্ষার্থী আর সাধারণ মানুষের মধ্যে প্রজাপতির উপকারিতা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেয়ার পাশাপাশি প্রজাপতি রক্ষায় নানান গবেষণা চলবে এ কেন্দ্রে।

Reneta

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুদার বাবু বলেন, প্রজাপতির পরাগায়ণের জন্য এতো উদ্ভিদ ও ফুল অামরা দেখতে পাচ্ছি। তাই প্রজাপতি রক্ষার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জীবন ও প্রকৃতি ফাউন্ডেশন একযোগে কাজ করে যাচ্ছে। এবং প্রজাপতির ব্যাপারে যে সচেতনা দরকার এ উদ্যোগে আমরা এটা বাড়াতে পারবো।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। সেসময় মতবিনিময়ে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকসহ অন্যরা।

উপাচার্য আশা করেন, এই উদ্যোগ প্রকৃতি সংরক্ষণে ভূমিকা রাখবে।

আগামী ডিসেম্বর মাসে প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রজাপতি পার্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতার পক্ষের সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে

পরবর্তী

প্রকাশক-ব্লগার হত্যার প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ

পরবর্তী

প্রকাশক-ব্লগার হত্যার প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ

সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্তে পুলিশের চেষ্টা

সর্বশেষ

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT