চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণে বাধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ চেয়ে ধর্মঘট কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। অপরদিকে আন্দোলনকে বর্জন করে পূর্ব নির্ধারিত ক্লাস-পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে উপাচার্যপন্থী শিক্ষকরা।

সোমবার সকালে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে বাধার মুখে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। এতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনকারীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

শিক্ষার্থীরা জানান, লাগাতার আন্দোলন ও প্রশাসনিক ভবন অবরোধের কারণে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন পিছিয়ে পড়ছে।

সোমবার সকাল ৯টায় নিজ নিজ বিভাগে শিক্ষার্থীরা ক্লাস করতে গেলে সেখানে অনুষদ ভবনের প্রধান ফটকে বাধার সম্মুখীন হন। এসময় শিক্ষার্থীদের সাথে আন্দোলনকারীদের বাকবিতণ্ডা চলে। পরে অনুষদ ভবনের শিক্ষকরা গিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলে তাদের সাথেও বাকবিতণ্ডা হয়।

অনুষদ ভবনে ঢুকতে না দেয়ায় ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের শহীদ মিনারের পাদদেশে বসে পরীক্ষা দিতে দেখা যায়৷

এ বিষয়ে ইতিহাস বিভাগের সভাপতি আরিফা সুলতানা বলেন,পরীক্ষা নিতে ঢুকতে না দেয়ায় আমি শহীদ মিনারে পরীক্ষা নিচ্ছি। আমার লক্ষ্য নির্দিষ্ট সময়ে ক্লাস পরীক্ষা শেষ করা যাতে সেশন জট না হয়। এতে কোনো বাধা আসলে আমি যেভাবেই হোক, ক্লাস পরীক্ষা বজায় রাখবো।

Reneta

আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলনকারীদের অধিকার আছে আন্দোলন করার, তেমনি অন্যদেরও অধিকার আছে ক্লাস পরীক্ষা দেয়ার। প্রত্যেকের অধিকার তার নিজের কাছে। এখানে বাধা দেয়ার কোনো সুযোগ নেই।

দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী লিমন বলেন, আমি ক্লাস করতে এসেছিলাম। তবে আন্দোলনকারীদের দাবি যৌক্তিক মনে হওয়ায় আমি ক্লাস না করতে পারলেও দুঃখ নেই।

পরীক্ষা দিতে আসা আরেক শিক্ষার্থী বলেন, আমি আন্দোলনকারীদের সাথে যুক্ত না। তারপরও আমাকে পরীক্ষা দিতে ঢুকতে দেয়া হচ্ছে না। এখন কী করবো আমি বুঝতে পারছিনা।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, আমি ক্লাস করতে এসে দেখি কয়েকজন গেট আটকিয়ে রেখেছে। স্যার দেরও ঢুকতে বাধা দিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT