চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৪:০০ অপরাহ্ণ ০৪, জুন ২০১৭
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ ৮ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

গতকাল এক জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারে কোন সিদ্ধান্ত গ্রহণ না করার প্রেক্ষিতে আট দফা দাবি পূরণে মানববন্ধন পালন করেন তারা। গতকাল দুপুরে সিন্ডিকেট সভার পর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবিগুলো ঘোষণা করেন।

শিক্ষক-শিক্ষার্থীদের দাবিগুলো হলো- অবিলম্বে শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা সকল মামলা প্রত্যাহার, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ তদন্ত কমিটি পুনর্গঠন, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় প্রক্টরের জবাবদিহিতা, অপরাধী চালককে খুঁজে বের করে আইনের আওতায় আনা, নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে স্থায়ী স্পিডব্রেকার ও ফুটওভার ব্রিজ নির্মাণ, এমএইচ গেট থেকে বিশমাইল পর্যন্ত মহাসড়কে বাইপাস নির্মাণ ও গতিসীমা তদারকি পুলিশের চেকপোস্ট বসানো।

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের আহবায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন দাবিগুলো তুলে ধরে বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে সকল ন্যায্য দাবিতে আমরা সবাই একসাথে থাকতে চাই। আমাদের দাবিগুলো না আদায় হওয়া পর্যন্ত আমরা অনড় থাকবো।’

শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার ব্যাপারে তিনি বলেন, ‘কেন পুলিশ বাহিনী সেদিন কোন প্রকার হুশিয়ারী না দিয়ে নিরস্ত্র ও নিরীহ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছিলো। এর জবাব সরকারের কাছে চাই। প্রশাসন যদি সেদিন হুকুম না দিতো এমনটি হওয়ার কথা ছিলো না।’ এসময় এ ঘটনার সঠিক তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

অবিলম্বে দাবিগুলো মানা না হলে পরর্তীতে আরো কঠোর আন্দোলন ও কর্মসূচি পালন করবে বলে মানববন্ধন থেকে হুশিয়ারি দেন শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ২৬ মে সড়ক দুর্ঘটনায় জাবির দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ২৭ মে রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ভাঙচুর ও শিক্ষকদের ওপর হামলার অভিযোগে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে এক জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাসহ ২৮ মে সকাল ১০টার আগে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ২৮ মে থেকে সবগুলো আবাসিক হল বন্ধ রয়েছে। গতকাল (শনিবার) দুপুরে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা প্রত্যাহার করে আগামী ৮ জুন (বৃহস্পতিবার) সকল আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তবে সকল প্রকার ক্লাস ও পরীক্ষা শুরু হবে ঈদের ছুটির পর ৯ জুলাই থেকে।

ট্যাগ: জাবি শিক্ষক-শিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের বোলারদের ‘দুর্বল’ ভাবছে অস্ট্রেলিয়া

পরবর্তী

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

পরবর্তী

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

লন্ডন হামলার পরও ‘স্বস্তিতে’ অস্ট্রেলিয়া

সর্বশেষ

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT