চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে নির্মাণাধীন তিনটি হল স্থানান্তর ও মাস্টারপ্ল্যান সংশোধনের সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ পূর্বাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পে অপরিকল্পনা ও দুর্নীতির বিরুদ্ধে তিন দফা দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দুই দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীর প্রতিনিধিদের সাথে টানা পাঁচ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘মাস্টারপ্ল্যান পর্যালোচনা’ এবং ছেলেদের তিনটি হল স্থানান্তরের বিষয়ে সম্মত হয়েছে।

আন্দোলনকারীদের অপর একটি দাবি ‘দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত কমিটি’ গঠনের বিষয়ে আইনি পরামর্শের জন্য তিন কার্যদিবস সময় নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

টানা পাঁচ ঘণ্টা আলোচনা শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারীদের পক্ষে রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) রহিমা কানিজ আলোচনার ভিত্তিতে তিন দফা দাবির বিষয়ে গৃহীত সিদ্ধান্তগুলো পড়ে শোনান।

আলোচনা শেষে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকদের তিনি বলেন, ‘তিন দফা দাবির মধ্যে প্রথম দফা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলকে ঘিরে ছেলেদের তিনটি আবাসিক হল নির্মাণের স্থান পুনর্নিধারণ করা হবে। এর মধ্যে একটি হল নির্ধারিত স্থানের ১০০ ফুট পশ্চিমে সরিয়ে নেয়া হবে। অপর দুটি হল সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় নির্মাণ করা হবে। তবে নতুন জায়গা কোথায় হবে তা নির্ধারণের জন্য মাস্টারপ্ল্যান পর্যালোচনা কমিটি, সকল ছাত্র সংগঠন এবং অন্যান্য শিক্ষক- শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।’

শিক্ষার্থীদের আন্দোলনের তৃতীয় দফার দাবি বিষয়ে তিনি বলেন, ‘পর্যালোচনার ভিত্তিতে মাস্টাপ্ল্যানের প্রয়োজনীয় সংশোধন করা হবে। বর্তমানে মাস্টারপ্ল্যান পর্যালোচনার জন্য যে বিশেষজ্ঞ কমিটি রয়েছে তা পুনর্গঠন করা হবে।’

তিনি বলেন, ‘তাছাড়াও প্রকল্পের কাজের গুণগত মান নিরীক্ষা করার জন্য একটি বিশেষায়িত কমিটি গঠন করা হবে। প্রকল্পের কাজের ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ব্যয়ের হিসাব কাজের অগ্রগতি পরিকল্পনা ও উন্নয়ন অফিস থেকে সর্বদলীয় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে গঠিত কমিটিকে অবহিত করা হবে।’

আর প্রকল্পের বরাদ্দ থেকে ছাত্রলীগকে দুই কোটি টাকা ভাগাভাগি করে দেয়ার অভিযোগের ‘বিচার বিভাগীয় তদন্ত’ বিষয়ে আইনী পরামর্শের জন্য তিন কার্যদিবস পর্যন্ত সময় নেয়া হয়েছে।

আলোচনা শেষে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘যেহেতু তিনটি দাবির মধ্যে আমাদের দুটি দাবি প্রশাসন মেনে নিয়েছে তাই আমরা এটিকে সাময়িক বিজয় বলতে পারি। তবে আন্দোলন থেমে যাবে না; দুর্নীতির বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলনের কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।’

বৃহস্পতিবার বিকেল বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ আলোচনা শুরু হয়। আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, প্রো-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক আমির হোসেন, প্রো-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক নুরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ, প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী নাছির উদ্দিন এবং নির্বাহী প্রকৌশলী (সিভিল) আহসান হাবিব অংশ নিয়েছেন।

অন্যদিকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ২২ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। আন্দোলনরত শিক্ষকগণের প্রতিনিধি হিসেবে অংশ নেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম, দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, রায়হান রাইন, এ.এস.এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দীন, অধ্যাপক খবির উদ্দিন এবং বাংলা বিভাগের শামীমা সুলতানা ও তারেক রেজা প্রমুখ।

ট্যাগ: শিক্ষার্থীদের আন্দোলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটে ১২৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার পরীক্ষার্থী

পরবর্তী

মাইওয়ান ও মিনিস্টার ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে আগুন

পরবর্তী

মাইওয়ান ও মিনিস্টার ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে আগুন

শুমাখারের জ্ঞান ফিরল ছয় বছর পর

সর্বশেষ

২০ রাউন্ড গুলি ছুড়ে গায়ক হত্যা!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আগস্ট ২৭, ২০২৬

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দলের তৎপরতায় লাউয়াছড়ায় রক্ষা পেল হাজারো’ প্রাণ

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬

রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, যা কিছু জানার আছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT