চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে টানা তৃতীয় দিনের ধর্মঘটে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম অচল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ২৯, অক্টোবর ২০১৯
শিক্ষা
A A

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ধর্মঘট ও অবরোধে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে পড়েছে।

মঙ্গলবার সকাল থেকে তৃতীয় দিনের মত দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন এবং বিভিন্ন অ্যাকাডেমিক ভবনের প্রবেশ ফটকে অবস্থান নেন।

সরেজমিনে দেখা গেছে, নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া পুরাতন প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অপসারণ মঞ্চ করে অবস্থান নিয়েছে তারা। অবরোধের কারণে অফিসকক্ষে প্রবেশ করতে পারেননি কর্মকর্তা ও কর্মচারীরা।

সর্বাত্মক অবরোধের কারণে কয়েকটি বিভাগে পূর্ব নির্ধারিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

এদিকে চলমান আন্দোলনে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের স্বার্থ বিঘ্নিত হচ্ছে জানিয়ে আন্দোলনকারীদেরকে আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের আহ্বান জানিয়েছেন উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত সংগঠন ‘অন্যায়ের বিপক্ষে ও উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর।

এছাড়া আন্দোলন প্রত্যাহার করে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপাচার্যজাবিফারজানা ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধানমন্ডিতে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরবর্তী

৪০ লাখেই কৃতজ্ঞ দীপিকা!

পরবর্তী

৪০ লাখেই কৃতজ্ঞ দীপিকা!

গণরুমের শিক্ষার্থীদের নিয়ে ভিসির বাসায় উঠতে বাধার মুখে ডাকসু নেতা

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT