চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে চতুর্থ দিনের ধর্মঘট অব্যাহত: শিক্ষকদের পাল্টা মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে টানা চতুর্থ দিনের ধর্মঘট কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

অবরোধে অচল রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। অপরদিকে পাল্টা মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপাচার্যপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের উপর আন্দোলনকারীদের হামলার অভিযোগে ওই মানববন্ধন পালন করেন।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এরফলে কার্যালয়ে প্রবেশ করতে পারেননি কোন কর্মকর্তা-কর্মচারী। তবে, গত তিন দিনের মতো বৃহস্পতিবার অনুষদ ভবনের সামনে আন্দোলনকারীদের অবস্থান নিতে দেখা যায়নি।

Banglabid

কয়েকটি বিভাগে ক্লাস পরীক্ষা হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো কম। এদিকে, গতকাল সহকারী প্রক্টর প্রভাষক মহিবুর রৌফ শৈবালের উপর হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন পালন করে উপাচার্যপন্থী শিক্ষকবৃন্দ।  সকাল ১১টায় ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, গতকাল সকাল সাড়ে ৯টায় পুরাতন কলা ভবনের প্রধান ফটকে আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ভবনে ঢুকা নিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবালের উপর কতিপয় আন্দোলনকারী শিক্ষার্থীরা অতর্কিতে হামলা করে।  ফলে তিনি মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তিনি সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধন থেকে অভিযুক্ত আন্দোলনকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, ড. সোমা মুমতাজ, অধ্যাপক ড. নাইম সুলতান প্রমুখ।

Reneta

অপরদিকে অভিযোগের ব্যাপারে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ প্ল্যাটফর্মের মুখপাত্র রায়হান রাইন বলেন, ‘তারা মিথ্যাচার করছেন। ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, ছাত্র ইউনিয়নের সভাপতি নজির আমিন চৌধুরী জয় গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন সহকারী প্রক্টর এসে তাকে টেনে মাটিতে ফেলে দেন এবং সাথে নিজেও পড়ে যান।’

তিনি আরও বলেন, ‘যারা এ ধরনের মিথ্যাচার করতে পারেন, তারা শিক্ষক হওয়ার যোগ্য নয়। 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় রকারোলা: সংগীত মঞ্চ মাতাবেন তারা

পরবর্তী

বাগদাদির বিরুদ্ধে অভিযানের ভিডিও প্রকাশ

পরবর্তী

বাগদাদির বিরুদ্ধে অভিযানের ভিডিও প্রকাশ

ফাইল ছবি

বিতর্কিত-অনুপ্রবেশকারী প্রায় ১৬০০ জনের তালিকা করেছে আওয়ামী লীগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

আগস্ট ২৩, ২০২৬

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT