চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে উন্নয়নের পক্ষে শিক্ষকদের মানববন্ধন

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৫:১০ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পকে ঘিরে উপাচার্য ও তার পরিবারের বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগকে ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে পৃথক মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বেকায়দায় ফেলতে এবং উন্নয়ন কাজকে বিলম্বিত করতে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে আন্দোলন করাচ্ছে বলে মানববন্ধনে দাবি করা হয়।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে উপাচার্যপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’- এর ব্যানারে মানববন্ধন করেন শিক্ষকরা। একই সময়ে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ‘কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ’ ব্যানারে মানববন্ধন করেন কর্মকর্তা-কর্মচারীরা।

মানবন্ধনে পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক আলমগীর কবিরের সঞ্চলনায় শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন আমাদের সবার কাম্য। উন্নয়ন করতে হলে কিছু গাছ কাটতেই হবে। কিন্তু এর জন্য আন্দোলন কোনো যৌক্তিকতার মধ্যে পড়ে না। যে আন্দোলন করা হচ্ছে তা স্পষ্টত এই উন্নয়ন কাজে বাঁধা সৃষ্টির জন্য করা হচ্ছে।

তিনি বলেন, তদন্ত এবং স্পষ্ট প্রমাণ ছাড়া কেউ কারো বিরুদ্ধে দোষারোপ করতে পারেন না। তাই কোনো প্রকার প্রমাণ ছাড়া উপাচার্যকে দোষারূপ না করার আহবান জানান এই শিক্ষক নেতা।

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী বলেন, একটি কুচক্রীমহল পদ্মা সেতুর মতো জাহাঙ্গীরনগরেও বিতর্ক সৃষ্টি করছে। এই মিথ্যাচার করে উন্নয়ন কাজকে বন্ধ রাখতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের সকলের স্বার্থে উন্নয়ন হবে।

Reneta

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক হানিফ আলী, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ. এ. মামুন প্রমুখ।

শিক্ষকদের মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মাচারীরাও শিক্ষকদের সাথে একাত্মতা পোষণ করেন। পৃথক মানববন্ধনে প্রায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদশিক্ষক সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT