চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলায় ২ সাংবাদিকসহ আহত ২০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ২০ জন শিক্ষার্থী। আহত শিক্ষার্থীদের মধ্যে আন্দোলনকারী কিছু বামদলের নেতাকর্মীও রয়েছেন।

এঘটনার শিকার হওয়ার পর সন্ধ্যা ৭টায় হামলার প্রতিবাদে বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে তারা হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে উপাচার্যের সঙ্গে দেখা করতে যান।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ভাষণের পরপরই সন্ধ্যা ৬টায় শিক্ষার্থীদের কোটা বাতিলের বার্তা নিয়ে অবরোধস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। তিনি কোটা সংস্কারের বিষয়ে জাতীয় সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে উপাচার্যের বক্তব্য দেয়াকালীন সময়ে হঠাৎ উপস্থিত শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্থ হয়ে ছত্রভঙ্গ হয়ে যায়।

তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা হামলার ঘটনা অস্বীকার করে বলেন, ‘আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ কোনো হামলা করেনি। আমরা সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টায় ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে যান। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাঁর বক্তব্য চলাকালীন ‘জয় বাংলা’ স্লোগানে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মীর একটি মিছিল উপস্থিত হয়। মিছিল থেকে নেতাকর্মীরা অবস্থানরত শিক্ষার্থীদের উপর লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পরে। এতে শিক্ষার্থীরা বিচ্ছিন্ন হয়ে পরলে নেতাকর্মীরা তাদের ধাওয়া করে এবং মারধর করে। তাদের বেধড়ক পিটুনিতে দুই সাংবাদিক সহ অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত ২ শিক্ষার্থীকে সাভার এনাম মেডিকেলে পাঠানো করা হয়েছে।

Reneta

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, এমন ঘটান আমি আশা করিনি। সারাদিন শান্তিপূর্ণ আন্দোলন শেষে বিশৃঙ্খলা কাম্য ছিল না। সবার সাথে কথা বলে বিষয়টি মিমাংসার চেষ্টা করব।

সন্ধ্যায় উপাচার্যের বক্তব্য চলাকালীন সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে এ হামলা অনাকাঙ্খিত। সম্মানিত উপাচার্যের উপস্থিতিতে অতর্কিত হামলা অত্যন্ত দুঃখজনক।’

এ ছাড়াও পরবর্তীতে আবাসিক হলসমূহে কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার
শেয়ারTweetPin1

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ গেজেট আকারে প্রকাশ হবে: সিইসি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুর্নীতির মামলায় ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

জুলাই ২৮, ২০২৬

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক চলছে

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT