চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে ‘অপরিকল্পিত’ হল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৬:২২ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে হল নির্মাণের জন্য যে মাস্টারপ্ল্যান করা হয়েছে তা ‘অপরিকল্পিত উন্নয়ন’ আখ্যা দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

তাদের দাবি, অপরিকল্পিত মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে প্রশাসন বৃক্ষনিধন করছে তাই এ প্রতিবাদ।

রোববার দুপুরে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলা ও মানবিক অনুষদের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের “হল চাই হল হবে, পরিবেশও রক্ষা হবে”; “ছিঃ ছিঃ প্রশাসন, টাকার জন্য মরণপণ”; “এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন।“ স্লোগান দিতে শোনা যায়।

Reneta

সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, বিশ্ববিদ্যালয়ে যে মেগা প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে তার মাস্টারপ্ল্যানের এতটাই ক্রুটি যে এটাকে মহা অপরিকল্পনা বলা চলে। এটি সংশোধন না করে প্রশাসন উন্নয়নকে বাণিজ্যে পরিণত করেছে। এই অযৌক্তিক প্ল্যানের বিরুদ্ধে আন্দোলন চলবে।

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য গাছ না কাটার আশ্বাস দিলেও নির্বিচারে গাছ কাটা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি মহলকে উন্নয়ন প্রকল্প থেকে দুই কোটি টাকা দিয়েছে। টাকা ভাগাভাগি করে উন্নয়নের নামে প্রহসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না।’

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক সুদীপ্ত দে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বারবার মিথ্যাচার করে যাচ্ছেন। আমাদের দাবির মুখে তিনি বলেছিলেন যে তিনি দাবি পর্যালোচনা করে দেখবেন। কিন্তু আমাদের দাবি পর্যালোচনা না করে কাজ শুরু করেছেন। উন্নয়ন কাজ নিয়ে ভাগ বাটোয়ারার পসরা সাজিয়ে বসেছেন উপাচার্য। এই অপরিকল্পিত উন্নয়ন কাজের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।’

বিক্ষোভ মিছিলে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখা, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT