চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাফর-ফাহিমরা হারিয়ে যাবে না, যদি..

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
১২:০৮ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
অভাবের ফুটবলে সেরা তারকা জাফর ইকবাল!

অভাবের ফুটবলে সেরা তারকা জাফর ইকবাল!

বাংলাদেশি স্ট্রাইকাররা গোল পায় না, গোল করতে পারে না, এমন কথার ভিড়ে জাফর ইকবাল ও ফয়সাল আহমেদ ফাহিমদের আবির্ভাব যেন মরুর বুকে ফুল ফোটার মত। ভবিষ্যতের স্ট্রাইকারদের নিয়ে এখন প্রত্যাশার পারদটাও ঊর্ধ্বমুখী। তবে বাংলাদেশের ফুটবলে উঠতি তারকাদের নিয়ে যেমন মাতামাতির কমতি থাকে না, তেমনি ছুঁড়ে ফেলতেও লাগে না বেশি সময়! অপার সম্ভাবনার প্রতিভাগুলো সঠিক পরিচর্যার অভাবে হারিয়ে যায় পূর্ণ ফুল হয়ে ফোটার আগেই। নিকট ভবিষ্যতে জাফররা যদি প্রত্যাশার চাপটা সামলাতে না পারেন, সঠিক পরিচর্যা না পান, হারিয়ে যাবেন না তো অন্ধকার অতলে?

সাইফুল বারী টিটোর মতে ভবিষ্যতের তারকা হয়ে জ্বলে ওঠা কিংবা অন্ধকারে হারিয়ে যাওয়ার বিষয়টি প্রথমত নির্ভর করছে জাফর-ফাহিমদের নিজের ওপরই। চট্টগ্রাম আবাহনীর কোচের মতে নিজেরা সচেতন হলেই দেশকে অনেককিছু দেওয়ার আছে জাফর-ফাহিমদের।

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে আলো ছড়িয়েছেন। টুর্নামেন্টে খেলার আগে গত বছর জাতীয় দলের হয়ে ভুটানে খেলে এসেছেন জাফর। চলতি বছর খেলেছেন অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের হয়েও। ঘরোয়া ফুটবলে খেলেন চট্টগ্রাম আবাহনীতে। এভাবে একই সঙ্গে বিভিন্ন পর্যায়ের ফুটবল খেলাটা ঝুঁকির। ভবিষ্যতে চাপ হয়ে উঠতে পারে জাফরের জন্য। পরিকল্পনা করে একটির পর একটি ধাপ পেরিয়ে এগিয়ে না গেলে হতে পরে বিপদও। এমন মত লাল-সবুজদের ফরোয়ার্ড জাফরের ক্লাব গুরু সাইফুল বারী টিটোর।

‘‌‌‌‌সে গত বছর জাতীয় দলের হয়ে খেলেছে। চলতি বছর অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছে। এখন আবার ১৮ দলের হয়ে পারফর্ম করেছে। ক্লাবেও খেলতে হয় তাকে। এভাবে খেলাটা তার জন্য খুবই চাপের। ঝুঁকিরও। জাফর যদি বয়সভিত্তিক ফুটবলে পর্যায়ভিত্তিক ভাবে খেলে ওপরের দিকে যেতে পারে, তাহলে তার খেলাটা ঠিক থাকবে। আত্মবিশ্বাস নিয়ে খেলে যেতে পারবে।’

যখন যে দলে ডাক পড়ছে, তখন সেখানেই জ্বলেছেন। ধারাবাহিকতায় সাফেও আরও একবার নিজেকে ছিনিয়েছেন জাফর ইকবাল। টুর্নামেন্টে বাংলাদেশকে রানার্সআপ করার পাশাপাশি ৫ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতাও। ভারত এবং ভুটানের বিপক্ষে পেয়েছেন জোড়া গোল। বাকি গোলটি মালদ্বীপের বিপক্ষে।

জাফরের পাশাপাশি ফাহিমও সাফে নিজের জাত চিনিয়েছেন। তার চোখ ধাঁধানো দুই গোলে কাতারকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের টিকিট প্রায় কেটেই ফেলেছিল লাল-সবুজ বাহিনী। গত আগস্টে নেপালের কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে চার ম্যাচে হ্যাটট্রিকসহ ৭ গোল করেছিলেন ফাহিম।

Reneta

শিষ্যের এমন পারফরম্যান্সে দারুণ খুশি টিটো। তাই অকুণ্ঠ প্রশংসা ফাহিমের জন্যও। চরম দুঃসময় পাড়ি দেওয়া বাংলাদেশের ফুটবলের জন্য জাফর এবং ফাহিমদের পারফরম্যান্স অসাধারণ গর্বের আর আলোর পথে এগিয়ে যাওয়ার সিঁড়ি বলে মনে করছেন বাংলাদেশের সাবেক কোচ।

ফয়সাল আহমেদ ফাহিম

‘তাদের এমন খেলা দেখতে পারাটাও অনেক গর্বের। দেশের ফুটবলের জন্য দারুণ এক অনুভূতি। জাফর এমনই। ভালো খেলার ইচ্ছাটা তার মাঝে সব সময় থাকে। খুবই ইতিবাচক মানসিকতার একটা ছেলে। ফাহিমের খেলাটাও দেখলাম। দারুণ খেলেছে। তাকে যদি ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হয়, তাহলে আমরা ভাল একজন ফুটবলার পেতে পারি।’

বড়দের একের পর এক হারে ত্যক্ত-বিরক্ত বাংলাদেশি দর্শকদের কাছে রীতিমত তারকায় পরিণত হয়েছেন জাফর এবং ফাহিম। তাদের রাতারাতি তারকাখ্যাতি থেকে দূরে থাকার পরামর্শই দিলেন টিটো।

‘রাতারাতি স্টার বনে যাওয়া খুব একটা ভালো বিষয় নয়। ওদের নিজের মধ্যে এই দায়িত্ববোধটুকু আনতে হবে। ছেলেদের নিজেকে নিজেই বোঝাতে হবে। সামনে লম্বা একটা ক্যারিয়ার পড়ে আছে। অল্পতে খুশি হওয়া যাবে না। আগামীর জন্য খেলতে হলে তারকাখ্যাতি ভুলে গিয়ে কঠোর পরিশ্রমই করে যেতে হবে।‌‌‌‌’

পরিকল্পনা নিয়ে এগোলে দেশের ফুটবলে ভবিষ্যতের বাঁকবদল সম্ভব বলে মনে করছেন টিটো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬

ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও দায়িত্ব নিতে হবে: বাবর

মে ১৭, ২০২৬

ব্যাটিংয়ে জোর দিয়ে ম্যাচ জয়ের পরিকল্পনা বাংলাদেশের

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টিভি চ্যানেলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ‘এনওসি’ বাধ্যতামূলক

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT