চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশকে দায়ী করা যাবে না: ইয়াসমিন হক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় পুলিশ দায়ী নয় জানিয়ে তার সহধর্মিনী ড. ইয়াসমিন হক বলেছেন, আমাদের নিরাপত্তায় সবসময় পুলিশ থাকে। মুক্তমঞ্চের ঘটনার জন্য পুলিশকে দায়ী করা যাবে না।

রোববার সকালে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) ড. জাফর ইকবালের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানানোর পর সাংবাদিকদের সাথে কথা বলে ইয়াসমিন হক।

এ সময় তিনি জানান, জাফর ইকবালের মানসিক অবস্থা ভালো আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে। তিনি ২৪ ঘণ্টা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। চিকিৎসকরা দর্শনার্থীদের ভিড় না করতে বলেছেন। এ কারণে আমিও সেখানে যাচ্ছি না।

তাদেরকে দেওয়া নিরাপত্তায় সন্তুষ্টি প্রকাশ করে ইয়াসমিন হক বলেন, পুলিশ আমাদেরকে ২৪ ঘণ্টাই নিরাপত্তা দেয়। কিন্তু আমরা তো জেলখানায় গিয়ে বসে থাকতে পারি না।

শনিবার নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে হামলার শিকার হন দেহরক্ষী বেষ্টিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাফর ইকবাল। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ৬টার পরপরই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ-এ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা।

Reneta

ওই হামলার ঘটনায় ফয়জুল নামের এক যুবককে হাতেনাতে আটক করে উপস্থিত শিক্ষার্থীরা।

২০১৬ সালের অক্টোবরে জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের পরিচয়ে মোবাইল ফোনের মাধ্যমে হত্যার হুমকির পর জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এই দম্পতি।

আগের বছর ২০১৫ সালে শাবিপ্রবিতে উপাচার্য বিরোধী আন্দোলনে সস্ত্রীক সক্রিয় ছিলেন তিনি।সেসময় তার স্ত্রীসহ অন্য শিক্ষকরা ছাত্রলীগের হামলার শিকার হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাফর ইকবাললিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাসচালকের বাড়িতে ২৮ কোটি রুপি নগদ উদ্ধার, টাকা গুনতে বিকল ৫টি মেশিন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

জিয়া হ\ত্যা ও সেনা বিদ্রোহের মামলার খসড়া তৈরি করেছিল তৎকালীন ডিজিএফআই

জুলাই ৩০, ২০২৬

ইরাকে হামলায় সৌদি আরব: মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৩০

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT