চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাফর ইকবালের ওপর হামলা আওয়ামী লীগের কাজ: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৮
রাজনীতি
A A

বাংলাদেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা এই চক্রান্তের অংশ। কোন তদন্ত না করেই বলা হলো এটি করেছে বিএনপি। অথচ যারা ধরা পড়লো সবাই আওয়ামী লীগের লোক। এটি আওয়ামী লীগেরই কাজ।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, সরকার আবারও একটি অবৈধ নির্বাচন আয়োজন করতে চায়। কিন্তু তা ব্যর্থ হবে। খালেদা জিয়াকে ছাড়া কোন নির্বাচন নয়।

এ সময় নির্বাচনের জন্য মির্জা ফখরুল কয়েকটি শর্তের কথা বলেন, এর মধ্যে রয়েছে সকল মামলা প্রত্যাহার, খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দিতে হবে, সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, ‘এ আন্দোলন শুধু খালেদা জিয়ার মুক্তি আন্দোলন নয়, গণতন্ত্র মুক্তির আন্দোলন, দেশের মানুষকে মুক্ত করার আন্দোলন। আমরা তাই আহ্বান জানাই, আসুন ঐক্যবদ্ধ হোন, জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে রক্ষা করুন।

এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘হাইকোর্ট নিম্ন আদালতের নথি চেয়েছে। আজ ১০ দিনের ওপরে হয়ে গেছে। তিন মাইল পথ অতিক্রম করা গেল না!’

Reneta

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করেই নির্বাচন করা হবে। খালেদা জিয়া, ২০ দল, বিএনপি ছাড়া কোন অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। খালেদা জিয়াকে বাদ দিয়ে কোন নির্বাচনের স্বপ্ন পূরণ হবে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে বক্তব্যে রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান সহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগে পাটের শাড়ি ছাড়া বিয়ে হতো না: প্রধানমন্ত্রী

পরবর্তী

পিএসজিকে তাতাচ্ছে ২৫ বছর আগের ইতিহাস

পরবর্তী

পিএসজিকে তাতাচ্ছে ২৫ বছর আগের ইতিহাস

জাফর ইকবাল

মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলো কি দায় এড়াতে পারে?

সর্বশেষ

ইরানে খেলতে যাওয়ায় মেলেনি ভিসা, ট্রাম্পের সাহায্য চাইলেন স্পেনের বিশ্বকাপজয়ী

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT