চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাফর ইকবালের ওপর হামলায় জাবি উপাচার্যের নিন্দা

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৩:৪৭ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এই ঘটনায় জাড়িতদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উপাচার্য বলেন: ‘এই হামলা মুক্তবুদ্ধি ও প্রগতিশীল চিন্তার চর্চাকে ব্যাহত করার একটি অপচেষ্টা। উপাচার্য অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সকল প্রকার অশুভ শক্তির বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন: ‘কোনো অশুভ শক্তি শুভ শক্তিকে থামিয়ে দিতে পারবে না। সন্ত্রাস প্রতিরোধে রাষ্ট্রের পাশাপাশি জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ ও জাতি অধ্যাপক জাফর ইকবালের সঙ্গে আছে।’

এসময় জাফর ইকবালের দ্রুত সুস্থতা কামনা এবং তার পরিবারের সদস্যদের সাহস ও ধৈর্য অটুট থাকুক- এই কামনা করেন তিনি।

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র আয়োজনে বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, প্রো-উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মঞ্জরুল হক’সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিরা অংশগ্রহণ করেন।

Reneta

অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ’ ব্যানারে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনার পাদদেশে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মির্জা তাসলিমা সুলতানা’সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড.জাফর ইকবাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT