শিক্ষা

জাপান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক উপদেষ্টা জাহাঙ্গীরনগরের অধ্যাপক

জাপান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক উপদেষ্টা জাহাঙ্গীরনগরের অধ্যাপক

জাপানের স্বনামধন্য কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্র বিনিময় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কবিরুল বাশার।

গত ২০ অক্টোবর কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর ড. কয়েটসু ইয়ামাজাকি তার নিয়োগপত্রে স্বাক্ষর করেন। এরপর গত ২১ অক্টোবর শুক্রবার ড. কবিরুল বাশারের হাতে এই নিয়োপত্র তুলে দেন কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর হিরোশিইয়ামামোতো।

এসময় কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাপানো ভিজিটিং কার্ডও হস্তান্তর করেন ড. বাশারের হাতে।  বর্তমানে ড. বাশার  জাপানে অবস্থান করছেন।

শনিবার সন্ধ্যায় সেখান থেকে ফেসবুকে বার্তায় তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র বিনিময় সহজ হবে। এখন থেকে বাংলাদেশের ছাত্ররা ডক্টরাল ও স্নাতকোত্তর পর্যায়ে কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।ju-professor-dr-bashar

বাংলাদেশের কোনো শিক্ষার্থী কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে সে বিষয়ে ড. বাশার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাছাড়া কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণা কাজে বাংলাদেশে এলে তাদেরও উপদেষ্টা হিসেবে কাজ করবেন বলেও জানান তিনি।

অধ্যাপক ড. বাশার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও স্বনামধন্য গবেষক। তিনি কানাজাওয়া বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর।

 

বিষয়:জাহাঙ্গীরনগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…