চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি ফিল্ম ফেস্টিভালে ‘কাজলরেখা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৬
বিনোদন
A A
বাংলাদেশের নাটক কাজলরেখার দৃশ্য, বিভিন্ন চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে দর্শকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ। বুধবার (১৫এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় প্রদর্শিত হবে বহুল আলোচিত সিনেমা ‘কাজলরেখা’।

বাংলা থিয়েটারের আয়োজনে ১৪ এপ্রিল শুরু হওয়া ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’ ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে। আর এই উৎসবের দ্বিতীয় দিনে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’।

উৎসবের ভেন্যু জহির রায়হান মিলনায়তনে প্রদর্শনীতে উপস্থিত থাকবেন নির্মাতা নিজে এবং সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নবাগতা অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী।

তারকাবহুল এই সিনেমায় মন্দিরার পাশাপাশি অভিনয় করেছেন সাদিয়া আয়মান, শরিফুল রাজ, ইরেশ যাকের, রাফিয়াথ রশীদ মিথিলা ও খায়রুল বাসারসহ আরও অনেকে। বিশেষ করে সাদিয়া আয়মানের এটি প্রথম চলচ্চিত্র, যা ইতিমধ্যেই দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে।

‘কাজলরেখা’কে নির্মাতা নিজেই একটি মিউজিক্যাল চলচ্চিত্র হিসেবে আখ্যা দিয়েছেন। তার আগের কাজগুলোর মতোই এই সিনেমাতেও গল্পের সঙ্গে সংগীতের মেলবন্ধন বিশেষভাবে নজর কাড়ছে। ফলে উৎসবে সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

উৎসবে এর পাশাপাশি প্রদর্শিত হচ্ছে সাঁতাও ও জ্বীনের বাচ্চা-র মতো আলোচিত সিনেমা। এক টিকিটে ৯টি সিনেমা দেখার সুযোগ এবং এক রেজিস্ট্রেশনে চারজন বিশিষ্ট সিনেমাবোদ্ধার মাস্টারক্লাস—সব মিলিয়ে তরুণ প্রজন্মের জন্য উৎসবটি হয়ে উঠেছে এক অনন্য আয়োজন।

Reneta

উৎসবে সম্মাননা পুরষ্কার পাচ্ছেন ৫ জন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত চলচ্চিত্র শিল্পী। তারা হলেন হুমায়ূন ফরীদি (মরণোত্তর), শহীদুজ্জামান সেলিম, ইউরেকা রেজওয়ান, আইনুন নাহার পুতুল ও অবন্তী সিঁথি।

উৎসবে মাস্টার ক্লাস নিবেন ‘হাওয়া’ নির্মাতা মেজবাউর রহমান সুমন, শাটিকাপ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম এবং অভিনেতা মুস্তাফিজ ইমরান নূর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজলরেখাজাবিজাহাঙ্গীরনগরজ্বীনের বাচ্চাবাংলা থিয়েটারলিড বিনোদনসাঁতাওসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT