চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে ৬.৬ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১:১১ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানের পশ্চিমাঞ্চেলে। ৬.৬ মাত্রার ভূমিকম্পটি জাপানের স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে টোকিও থেকে ৭০০ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে। ১০ কিলোমিটার ভূঅভ্যন্তরে ভূমিকম্পটির উৎপত্তি। তবে এতে হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি।

জাপানে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছেন, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো বিপদবার্তা নেই।

জাপানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের কারণে বেশ কিছু ভবন ধসে পড়েছে। এবং কয়েক জায়গায় অগ্নিকাণ্ডের খবর মিলেছে। কুরায়শি শহরের ফায়ার বিভাগ হতাহতদের অন্তত ৭টি জরুরি ডাক পেয়েছে।

ভূমিকম্পের পর সঙ্গে সঙ্গে জাপানে বুলেট ট্রেন বন্ধ করে দেয়া হয়। এবং ভূমিকম্পের কারণে অন্তত ৪০,০০০ বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
চারটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত জাপান। ফলে প্রতিবছরই ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়তে হয় তাকে। কিন্তু সঠিক বিল্ডিং কোড মেনে চলার কারণে দেশটির খুব একটা ক্ষতি করতে পারে না ভূমিকম্প।

সর্বশেষ সাড়ে পাঁচ বছর আগে এক ভয়াবহ ভূমিকম্পের শিকার হয় জাপান, যার ফলে সৃষ্টি হয় সুনামি। সেই সুনামিতে নষ্ট হয়ে যায় ফুকোশিমা পাওয়ার প্ল্যান্ট। আর প্রাণ হারায় ১৮,০০০ এরও বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

জুলাই ২৭, ২০২৬

বিশ্বকাপ ডামাডোলের মাঝে কেমন হল ক্লাবগুলোর খেলোয়াড় কেনাবেচা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT