জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ২ জনের মৃত্যু

জাপানে শক্তিশালী ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত ভবন ও জরুরি পরিস্থিতি, উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাপানের উত্তর-পূবাঞ্চলে বুধবার দিবাগত রাতে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ২ জন নিহত ও ৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ভূমিকম্পে প্রায় ২০ লক্ষাধিক মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প একই অঞ্চলে ১১ বছর আগে আঘাত করেছিল। ভূমিকম্পটি ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের সূত্রপাত করেছিল।
ভূমিকম্পটি দেশটির স্থানীয় সময় রাত ১১ টা ৩৬ মিনিটে আঘাত হেনেছিল বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। ভূমিকম্পটি ৫৭ কিলোমিটার (৩৫.৪ মাইল) গভীরতা সম্পন্ন ছিল।
ফুকুশিমা, মিয়াগি এবং ইয়ামাগাতা প্রিফেকচারে আফটারশক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






