জাপানের টোকিওতে ফুটেছে বিশ্বের সবচেয়ে বড় এবং প্রাচীন প্রজাতির ফুল। সাড়ে ৬ ফুট লম্বা টাইটান অ্যারাম নামের এই ফুল ফোটে ৫ বছর পর পর। ফুলের আয়ু সর্বোচ্চ দু’দিন।
ফোটার পর থেকেই এই ফুল পঁচা আবর্জনার মতো দুর্গন্ধ ছড়াতে থাকে। টোকিওর জিন্দাই বোটানিক্যাল গার্ডেনে অদ্ভুত ফুলটি দেখতে ভিড় করেন শত শত দর্শনার্থী।
টাইটান অ্যারামের উৎপত্তি ইন্দোনেশিয়ার সুমাত্রায়। এখন পর্যন্ত জাপানে এ প্রজাতির ফুল ফোটার ঘটনা ঘটেছে মাত্র ১০ বার।






