চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে প্রতিবন্ধী কেন্দ্রে ছুরিকাঘাতে নিহত ১৯

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

জাপানের সাগামিহারা শহরে প্রতিবন্ধীদের একটি আবাসিক সেবাকেন্দ্রে এক হামলাকারী ছুরিকাঘাত করে অন্তত ১৯ জনকে হত্যা করেছে। ওই হামলায় আরো অন্তত ২৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

টোকিও থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সাগামিহারা শহরে স্থানীয় সময় মঙ্গলবার খুব ভোরে হামলার ঘটনা ঘটে। হামলার পর এক ব্যক্তি স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

খবরে বলা হয় ওই ব্যক্তি থানায় গিয়ে বলে, সে হামলা চালিয়েছে এবং সে চেয়েছে প্রতিবন্ধী মানুষদের নিশ্চিহ্ন করে দিতে। গ্রেফতারকৃত যুবকের বয়স ২৬ বলে জানা গেছে এবং সে তসুকুই ইয়ামাইয়ুরি গার্ডেন ফ্যাসিলিটি নামের ওই সেবাকেন্দ্রের সাবেক একজন কর্মী।

হামলার সময় আবাসিক ওই কেন্দ্রে প্রায় দেড়শ’ বাসিন্দা এবং আটজন কর্মী ছিল।

রাত আনুমানিক আড়াইটার দিকে হামলাকারী সেবাকেন্দ্রটিতে প্রবেশ করে ভেতরে থাকা মানুষদের ওপর ছুরি চালাতে শুরু করে।

নিহতের সংখ্যার দিক থেকে এটি সাম্প্রতিক সময়ে জাপানে ছুরি চালিয়ে হত্যাকাণ্ডের সবচেয়ে বড় ঘটনা। এর আগে ২০০৮ সালে টোকিওর এক জনাকীর্ণ বাজার এলাকায় একজন হামলাকারী ট্রাক চালিয়ে ঢুকে পড়ে এবং নির্বিচারে ছুরিকাঘাত করতে থাকে। ওই ঘটনায় সাতজন নিহত হয়েছিল।

Reneta

২০০১ সালে ওসাকা প্রাইমারি স্কুলে মানসিক অসুস্থতার ইতিহাস আছে এমন এক হামলাকারীর ছুরিকাঘাতে ৮ টি শিশু নিহত হয়। ২০০৮ এবং ২০০১ সালের দুটি হামলাই হয়েছিল একই তারিখে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানজাপান হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT