চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে চিকিৎসা পদ্ধতিতে মাতৃগর্ভের স্বাদ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৬
স্বাস্থ্য
A A

মাতৃগর্ভে গুটিশুটি মেরে পড়ে থাকতে সন্তানের কেমন লাগে? না, তা জানা হয়তো সম্ভব নয়। তবে কল্পনায় ছোট্ট আরামদায়ক পরিবেশের চিত্র আসতেই পারে। পৃথিবীর আলো দেখতে অপেক্ষার সেই মূহুর্তগুলো উপলব্ধির সুযোগ পাওয়া যাচ্ছে জাপানে!

‘অটোনামাকি’ নামের জাপানের এমন এক চিকিৎসা পদ্ধতিতে ভ্রুণাবস্থায় শিশুর দেহভঙ্গিমায় কাউকে কাপড়ে মুড়িয়ে দেয়া হয়। যা অঙ্গগুলোকে শিথিল এবং পেশি সংকোচনের মতো সমস্যার উপশম করে বলে দাবি সংশ্লিষ্টদের। সাম্প্রতিক সময়ে জাপানে তা জনপ্রিয় হয়ে উঠছে।

জাপানিজ ভাষার শব্দ অটোনামাকির অর্থ অনেকটা এমন দাঁড়ায় ‘প্রাপ্তবয়স্ক মোড়ানো’। এই ধারণা এসেছে মূলত একই ভঙ্গিমায় শিশুদের কাপড়ে মুড়িয়ে রাখতে ‘ওহিনামাকি’র ব্যবহার থেকে। জাপানে প্রচলিত এই প্রথাটি শিশুদের দৈহিক বিকাশে সহায়ক বলে বিশ্বাস করা হয়। এতে শিশুরা খারাপ অনুভব করে কিনা, এমন সংশয় থেকেই অটোনামাকির প্রচলন বলে জানান কিয়োকো প্রোপর্শন এর অরি মাতসুয়ো, তার প্রতিষ্ঠানটিও গ্রাহকদের এই সেবা দিয়ে থাকে।

এই পদ্ধতিতে প্রতিটি সেশন হয় ২০ মিনিটের।

কিয়োকো প্রোপর্শনে এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা একজন জানান, এতে তিনি ভালো অনুভব করছেন। দেখতে আবদ্ধ মনে হলেও এটি কোন চাপের অনুভব দেয় না। তার কাঁধ ও পিঠ আরও শিথিল হয়ে উঠেছে বলেও জানান তিনি।

অটোনামাকির প্রথম আবিষ্কার করেছিলেন দেশটির প্রখ্যাত ধাত্রী নোবুকো ওয়াতানাবে, যিনি প্রসূতিদের জন্য বেল্টেরও উদ্ভাবক, যা জাপানে বহুল প্রচলিত।

এই চিকিৎসা পদ্ধতি তিনি মূলত চালু করেন নারীদের জন্য। নোবুকোর মতে, এর ফলে নিতম্ব, পা এবং ঘাড়ের পেশী আরও শিথিল হয়ে উঠে।

নোবুকোর কোম্পানি ২০১৫ সালে প্রথম অটোনামাকি সেবা দেওয়া শুরু করে। এখন পর্যন্ত ৭০ জন তাদের কাছ থেকে সেবাটি নিয়েছে।

তবে এই অদ্ভুত থেরাপির বিরোধীতাও রয়েছে। হলমার্ক ফিজিওথেরাপির একজন চিকিৎসক ভিসভানাথান রবির মতে, অটোনামাকি ক্ষতিকর। এর ফলে সাময়িকভাবে না হলেও দীর্ঘ মেয়াদে পেশী সংকোচনের মতো সমস্যায় পড়তে হতে পারে।

“একজন ব্যক্তি যদি এভাবে ৩০ মিনিট থাকে আমি নিশ্চিত তার মেরুদন্ডে সমস্যা হবে।” বলেন তিনি।

সামাজিক মাধ্যমেও এর সমালোচনা দেখা যায়। টুইটারে কেউ একে ভীতিকর বলেও অভিহিত করেছেন।

ট্যাগ: জাপান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসুন প্রেসক্লাব নির্বাচনে আমরা অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াই

পরবর্তী

নতুন বছরের অপেক্ষায় গুগল ডুডল

পরবর্তী

নতুন বছরের অপেক্ষায় গুগল ডুডল

নুরুল হাসানের দৃঢ়তা

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT