চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে করোনার চেয়ে আত্মহত্যায় মৃত্যু বেশি  

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মহামারী করোনাভাইরাসের ফলে মানসিক অসুস্থতা বৃদ্ধির যে আশঙ্কা বিশেষজ্ঞরা প্রকাশ করেছিলেন, জাপানের ক্ষেত্রে সেটাই সত্য হলো। যদিও দেশটি এমনিতেই আত্মহত্যা প্রবণ।  এর মধ্যে করোনার হানাসহ সব মিলিয়ে বেড়ে গেছে আত্মহত্যার সংখ্যা।

সিএনএন বলছে, সামাজিক বিচ্ছিন্নতা জাপানে পূর্বের তুলনায় আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দিয়েছে।

জাপান সরকারের পরিসংখ্যান ‍বলছে, ২০২০ সালের ২৯ নভেম্বর পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে যে পরিমাণ মানুষ মারা গেছেন, তার চেয়ে বেশি আত্মহত্যা করেছেন শুধু অক্টোবর মাসেই। এর মধ্যে আবার নারীদের সংখ্যা বেশি।

Banglabid

দেশটির ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্য অনুযায়ী, অক্টোবরে জাপানে আত্মহত্যা করেছেন ২ হাজার ১৫৩ জন।  অপরপক্ষে ২০২০ সালে নভেম্বর পর্যন্ত দেশটিতে করোনা মহামারীতে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৭ জনের।

জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ মিচিকো উয়েদা বলেন, করোনায় আমাদের এখানে লকডাউনও ছিলো না। অন্য দেশের তুলনায় করোনার প্রভাবও ছিলো অনেক কম। তারপরও আত্মহত্যার সংখ্যা বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দীর্ঘ দিন ধরেই বিশ্বে সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যার রেকর্ড জাপানের।  ২০১৬ সালে জাপানে আত্মহত্যায় মৃত্যুর হার ছিলো প্রতি ১ লাখে ১৮ দশমিক ৫ শতাংশ।

Reneta

বিশেষজ্ঞরা বলছেন, জাপানে আত্মহত্যার হার বেশি হওয়ার কারণগুলো অত্যন্ত জটিল। তবে দীর্ঘ সময় কাজ করা, পড়াশোনার চাপ, সামাজিক বিচ্ছিন্নতা এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে অজ্ঞতার কারণে আত্মহত্যার ঘটনা বেশি ঘটেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

নারীরা বেশি আত্মহত্যা করছেন জানিয়ে আলাদা করে উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বলা হয়, নারীদের আত্মহত্যার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেশি। আগের থেকে অনেক বেশি সংখ্যায় নারী আত্মহত্যা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাকরোনাভাইরাসজাপান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক পরিবর্তনেও বদলায়নি আশি পেরোনো বৃদ্ধার ভাগ্য, জমি দখলের অভিযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

বিদ্যুৎ সঙ্কটের কারণে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

আগস্ট ১৫, ২০২৬

বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?

আগস্ট ১৫, ২০২৬

‘অ্যানি’র বোন বেণি!

আগস্ট ১৫, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে মোট ভর্তি ২৩ হাজার

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT