চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের বিপক্ষে ব্রাজিলের সহজ জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে ব্রাজিল। প্রথমার্ধে নেইমার গোল পান পেনাল্টি থেকে। এই অর্ধেই অন্য গোল দুটি করেন জেসুস এবং মার্সেলো।

এ নিয়ে দুই দলের শেষ ১২ ম্যাচে ১০টিতে জিতল ব্রাজিল। বাকি দুটি ‘ড্র’।

ব্রাজিল সবার আগে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করে। জাপানও বিশ্বকাপের টিকিট পেয়েছে।

এদিন শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে দশম মিনিটে নেইমারের স্পট কিকে এগিয়ে যায় ব্রাজিল। ডি-বক্সের মধ্যে ফারনানদিনহোকে ডিফেন্ডার মায়া ইয়োশিদা ফেলে দিলেও প্রথমে পেনাল্টির সিদ্ধান্ত দেননি রেফারি। ভিডিও রেফারি স্পটকিকের নির্দেশ দেওয়ার পাশাপাশি সেন্টার ব্যাককে হলুদ কার্ডও দেখান।

খানিক পর জাপানের ডি-বক্সে গ্যাব্রিয়েল জেসুস ফাউলের শিকার হলে ফের পেনাল্টি পায় ব্রাজিল। তবে এ যাত্রায় নেইমারের শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক কাওয়াশিমা।

ওই কর্নার থেকেই বল ডিফেন্ডাররা ঠিকমতো বিপদমুক্ত করতে না পারায় ডি-বক্সের বাইরে থেকে ব্যবধান দ্বিগুণ করেন মার্সেলো।

Reneta

৩৬তম মিনিটে অনায়াসে বল জালে ঠেলে দেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জেসুস।

খালি হাতে ফিরতে থাকা জাপান সান্ত্বনার গোলটি পায় ৬৩তম মিনিটে। হেডে গোলটি করেন ডিফেন্ডার মাকিনো।

রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচ খেলে বেড়াচ্ছে ব্রাজিল। সামনের সপ্তায় ইংল্যান্ডের মাঠে যাবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানব্রাজিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT