চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের ‘ইন্টেরিওর লাইফ স্টাইল টোকিও’তে অংশ নেবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ২৭, মে ২০১৮
অর্থনীতি
A A

জাপানের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘ইন্টেরিওর লাইফ স্টাইল টোকিও ২০১৮’ তে অংশ নিচ্ছে বাংলাদেশ। দুই দিনব্যাপী এই মেলা চলবে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত।

জার্মানিভিত্তিক সবচেয়ে বড় মেলার আয়োজক প্রতিষ্ঠান মেসে ফ্রাঙ্কফুর্টের ব্যবস্থাপনায় আয়োজিত এই মেলায় এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) অংশ নেবে।

মেসে ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশ চ্যাপ্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৩০ মে থেকে ১ জুন অনুষ্ঠিত ইন্টেরিওর লাইফ স্টাইল টোকিওতে বাংলাদেশ সরকারের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে। এটি জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হবে। বিশ্বজুড়ে মানুষের লাইফ স্টাইলের ধারণা বদলে দেবার মতো ইন্টেরিওর ডিজাইনের প্রস্তাবনা উপস্থাপন করা হয় এই মেলায়।

বিশ্বের বৃহত্তম ভোগ্যপণ্যের বাণিজ্য মেলা অ্যাম্বিয়েন্ট ও গৃহস্থালি ও বাণিজ্যিক টেক্সটাইলের  আন্তর্জাতিক বাণিজ্যমেলা হেমটেক্সটিল-এই বাণিজ্যমেলা থেকেই ইন্টেরিওর লাইফ স্টাইল টোকিও উদ্ভব হয়।

এই মেলাটি সাধারণত অনুষ্ঠিত হয় মে মাসে যেখানে এর সহযোগী প্রদর্শনী আইএফএফটি বা ইন্টেরিওর লাইফ স্টাইল লিভিং অনুষ্ঠিত হয় নভেম্বরে।

গত বছর এই প্রদর্শনীতে পৃথিবীর ২২টি দেশ এবং প্রদেশ থেকে ৭৮৭ জন প্রদর্শক (জাপান ৬৪৫, বিদেশি ১৪২ জন) অংশ নেয়। বিশ্বের ৩৮টি দেশ এবং প্রদেশ থেকে ২৭ হাজার ৫৭৩ জন দর্শনার্থীও (জাপান ২৬,৫৮৭, বিদেশি ৯৮৬ জন) অংশ নেয়।

১০ জন প্রদর্শক অংশগ্রহণ করছেন বাংলাদেশ থেকে:

এই প্রদর্শনীতে সরাসরি ইপিবি প্যাভিলিয়নের অধীনে অংশগ্রহণ করছে, এন্ট্রাস্ট টেক্সটাইল, বাংলাদেশ জুট মিলস, আমালি এক্সপোর্ট ইমপোর্ট, তরঙ্গ, গোল্ডেন জুট, কর–দা জুট, ক্লাসিক্যাল হ্যান্ড মেইড প্রোডাক্টস, ড্রেস ওয়ার্ল্ড এবং এ সিক্স। আর বেঙ্গল পলিমার অংশ নিচ্ছে নিজ উদ্যোগে।

আইএফএফটি ইন্টেরিওর লাইফ স্টাইল লিভিং ২০১৮ নামে পরবর্তী প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে জাপানে ২০১৮ সালের ১৪ থেকে ১৬ নভেম্বর। এই প্রদর্শনীর সম্পর্কে আরও তথ্যের জন্য নিম্নের লিঙ্কে ক্লিক করুন: http://www.interior-lifestyle.com/

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে পাটজাত পণ্য যেমন, টেবিল ম্যাট, কার্পেট, হ্যান্ড ব্যাগ, বাগানের আনুষঙ্গিক সরঞ্জামাদি তৈরি হয় গ্রাম ও ছোট শহরের বিপুলসংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে হাজারো ভিন্ন ভিন্ন কুটির শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে। সারা বিশ্বজুড়ে মানুষ প্রতিনিয়তই এখন প্রাকৃতিক সুতার সাথে সাথে জৈব পণ্য ব্যবহারের সুবিধা এবং এর স্থিতিশীলতা সম্পর্কে সচেতন হয়ে উঠছে। পাট একটি প্রাকৃতিক তন্তু এবং বাংলাদেশি প্রদর্শকেরা আন্তর্জাতিক বাজারের চাহিদা এবং ট্রেন্ড বুঝে সে অনুযায়ী বিভিন্ন পণ্য প্রস্তুত করছে যা সমাদৃত হচ্ছে সব জায়গাতেই। ভবিষ্যতের নতুন ধরনের পণ্য তৈরি এবং উন্নয়নের জন্য জাপানে বেশ কিছু বাংলাদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান সেদেশি প্রতিষ্ঠানের সাথে কাজ করছে।

ট্যাগ: মেসে ফ্রাঙ্কফুর্ট
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ব্রাজিলের দেখানো পথে ইতালির ‘তৃতীয়’ যেবার

পরবর্তী

কৃষিখাতের উন্নয়নে চালু হলো ডিসিসিআই এগ্রো সার্ভিস হেলপ ডেস্ক

পরবর্তী

কৃষিখাতের উন্নয়নে চালু হলো ডিসিসিআই এগ্রো সার্ভিস হেলপ ডেস্ক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের পুষ্টি সহায়তায় ফ্রান্সের পাঁচলাখ ডলার প্রদান

সর্বশেষ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT