জাপানকে সাঁতারে প্রথম স্বর্ণ দিলেন ওহাশি

জাপানের ওহাশি সাঁতার ক্রীড়াবিদ স্বর্ণপদক জিতেছেন, উল্লাসে ভাসছেন, জাপানি পতাকা পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাঁতারে জাপানকে সোনার হাসি এনে দিয়েছেন উই ওহাশি। মেয়েদের ৪০০ মিটার মিডলে শেষ হাসি হেসেছেন স্বাগতিকদের ২৫ বছর বয়সী সাঁতারু।
টোকিও অলিম্পিকে রোববার ৪ মিনিট ৩২.০৮ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করে সোনা আনেন ওহাশি। ঘরের মাঠের আসরে জাপানিদের সাঁতারে প্রথম পদক এটি।
আমেরিকান সাঁতারু এমা ইউয়ান্ট ৪ মিনিট ৩২.৭৬ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। যুক্তরাষ্ট্রেরই হ্যালি ফ্লিক্কিঞ্জার ৪ মিনিট ৩৪.৯০ সেকেন্ডে সাঁতার শেষ করে গলায় ঝুলিয়েছেন ব্রোঞ্জ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






