চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানকে গুঁড়িয়ে টেবিল টপার ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের হকির ম্যাচে খেলোয়াড়রা গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর দল ভারত, ১৭তম অবস্থানে থাকা জাপানের চেয়ে শক্তির বিচারে অনেক এগিয়ে। দুদল সেমির টিকেট কেটে ফেলেছে আগেই। হিসাব ছিল পয়েন্ট টেবিলের উপরে থেকে লিগপর্ব শেষ করতে পারেন কিনা মানপ্রিত সিংরা। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারত সেটা পেরেছে।

রোববার বিকালে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে জাপানকে ৬-০ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের সেরা হয়েছে ভারত। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ দলের আসরে শীর্ষে তারা।

চার দল খেলবে সেমিতে। টেবিলের চারে থাকা দলের বিপক্ষে ফাইনালের টিকেট কাটতে লড়বে ভারত। বাংলাদেশ ও পাকিস্তান খেলবে দিনের দ্বিতীয় ম্যাচে, সেখানে জয়ী দলটি হবে সেমিতে মানপ্রিতদের প্রতিপক্ষ।

Banglabid

চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাউথ কোরিয়া দ্বিতীয় ও ৫ পয়েন্ট নিয়ে জাপান তিনে থাকায় আরেক সেমির প্রতিপক্ষ হচ্ছে এ দুদলই।

ম্যাচের প্রথম কোয়ার্টারে মোট পাঁচটি পেনাল্টি কর্নারের দেখা মেলে, চারটিই আদায় করে গ্রাহাম রেইডের শিষ্যরা। ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারত সাফল্য আদায় করে নেয়। হারমানপ্রিত সিংয়ের হিটে বল জালে জড়ালে আসে লিড।

১৫ মিনিটে অতি সহজ সুযোগ নষ্ট করেন ললিত কুমার উপাধ্যায়। গোলরক্ষককে একা পেয়েও তিনি লক্ষ্যভেদ করতে পারেননি। ২৩ মিনিটে ভুল করেননি বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা দিলপ্রিত সিং। জাপান গোলরক্ষককে নাগালে পেয়ে সহজেই নিশানাভেদ করেন।

Reneta

২৯ মিনিটে টানা দুই পেনাল্টি কর্নার পেলেও সুবিধা আদায় করতে পারেনি জাপান। মিস হিটে তাদের জালের দেখা পাওয়া হয়নি। খেলার শুরু থেকেই মিস পাস এবং বাজে ফিনিশিংয়ের কারণে তারা আক্রমণ শানালেও কাজের কাজ কিছুই হয়নি।

৩৪ মিনিটে ফিল্ড গোল জাপানকে ম্যাচ থেকে ছিটকে দেন জারমানপ্রিত সিং। দুই মিনিট পর জাপানি এক খেলোয়াড় পেনাল্টি কর্নার থেকে বল রিসিভ করে হিট করলেও ভারতের গোলরক্ষক বাহাদুর পাঠক দেয়াল হন।

তিন মিনিট পর পাঠক আবারও ত্রাতা হন, দলকে ফিল্ড গোলের হাত থেকে বাঁচিয়ে দেন।

খেলার ৪৬ মিনিটে জটলার ভেতরে বল পেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে নিশানাভেদ করেন সুমিত। পরে ৫৩ মিনিটে হারমানপ্রিত পেনাল্টি কর্নার এবং পরের মিনিটে শামশের সিং ফিল্ড গোল করলে জাপানের ভরাডুবি নিশ্চিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কোহলি অনেকবেশি ঝামেলায় জড়িয়ে পড়ে’

পরবর্তী

‘মহামারির সময়েও দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়েছি’

পরবর্তী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

'মহামারির সময়েও দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়েছি'

বাংলাদেশে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ৪৩ জেলায় নতুন করে করোনা আক্রান্ত নেই, মৃত্যু ১

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির

আগস্ট ২৩, ২০২৬
নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান ফ্রান্স-যুক্তরাজ্যের ১০২ সাবেক কূটনীতিকের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে ২৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ২৩, ২০২৬

ম্যাকাইতে ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশ, সিরিজ ড্র করার সুখস্মৃতি নিয়ে ফিরছে

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT