চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জান্নাত নয়, এরা জাহান্নামে জায়গা পাবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ধর্মের নামে জঙ্গি কার্যক্রম করছে তাদের কোনো ধর্ম নেই। তারা জান্নাত তো দূরের কথা জাহান্নামে জায়গা পাবে। গুলশানে ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা দেশের জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বুধবার জঙ্গি ও সন্ত্রাসী কাজের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চার বিভাগের বিভিন্ন জেলার আইন-শৃঙ্খলা বাহিনীসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল তখন এই ধরনের হামলা করা হয়েছে। এমন কাজ যারা করেছে এটি ঘৃণ্য অপরাধ। তারা তো মসজিদে নববীতেও বোমা হামলা করেছে। যারা ধর্মের নামে এসব করছে তাদের কোনো ধর্ম নেই। তারা জান্নাত তো দূরের কথা জাহান্নামে জায়গা পাবে।’

মা-বাবাকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ছেলেমেয়েরা কোথায় যায়, কার সঙ্গে মেশে, তার খোঁজখবর নেবেন। তাদের প্রতি খেয়াল রাখবেন।’

শেখ হাসিনা বলেন, ‘যারা ইসলামের নাম করে মানুষ হত্যা করছে, তারা আমাদের পবিত্র ধর্মের বদনাম করছে দেশে-বিদেশে। আমাদের ধর্মে আছে, মানুষের কল্যাণে কাজ করা। কিন্তু তারা রমজানে তারাবি না পড়ে, ঈদের দিন ঈদের নামাজ না পড়ে মানুষ মারছে। ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা ধর্ম-বর্ণনির্বিশেষে সবার কল্যাণে কাজ করতে চাই, এটাই আমাদের লক্ষ্য।’

জেলা পর্যায়ের নাগরিকদের মতামত শুনে প্রধানমন্ত্রী সমাপনী বক্তব্যে জঙ্গিদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, জঙ্গিরা এখানেই থামবেনা। যেসব যুদ্ধাপরাধীর আমরা বিচার করেছি তাদের পরিবার-পরিজনরা আছে, তারা কিন্তু থেমে নেই। তারাও ষড়যন্ত্রে লিপ্ত। তাদের কেউ কেউ দেশে-বিদেশে রয়েছে, অর্থের অভাব নেই। অপপ্রচারও তারা চালাচ্ছে আবার জঙ্গিবাদে মদদও দিচ্ছে। তাদের হয়তো পরিকল্পনা রয়েছে একই সাথে দেশের সাত-আটটি জেলায় গুরুত্বপূর্ণ এলাকায় তারা আক্রমণ চালাতে পারে। সেখানে অনেকেই থাকতে পারে। এসব বিষয়ে দেশবাসীকে আরো সচেতন করতে চাই ও সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানাতে চাই।  

Reneta

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইমাম-মুয়াজ্জিনসহ সবাই যেন নিজ নিজ কর্মস্থল থেকে সাধারণ মানুষকে এ ব্যাপারে সচেতন করেন, সেই আহ্বান জানান শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT