টিপস-রিভিউ

জানা গেল ওয়ানপ্লাস ৬ স্মার্টফোনের দাম

জানা গেল ওয়ানপ্লাস ৬ স্মার্টফোনের দাম

চীনা প্রতিষ্ঠান ওয়ানপ্লাসের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ৬ খুব শিগগির উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। আর উন্মুক্তের আগেই গিজমোচায়না এই ফোনের দাম ও কিছু তথ্য প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, আগের ফোনের তুলনায় নতুন ফোনের দাম বেশি হবে। ওয়ানপ্লাস ৬, ৬৪ জিবি সংস্করণের শুরুর দাম হবে ৫২৩ মার্কিন ডলার। ২০১৭ সালের ওয়ানপ্লাস ৫টি’র শুরুর মূল্য ছিল ৪৭৫ মার্কিন ডলার।

আর ১২৮ জিবি ওয়ানপ্লাস ৬ এর দাম হবে ৬০২ ডলার এবং ২৫৬ জিবির দাম ৬৯৭ ডলার।

বিষয়:ওয়ানপ্লাস ওয়ানপ্লাস ৬ স্মার্টফোন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…