চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় স্মৃতিসৌধে বিদ্যা দেবী ভান্ডারির শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ২২, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিদ্যা দেবী ভান্ডারির স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রীয় ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি।

সোমবার বেলা ১১টা ১০মিনিটে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  আ.ক.ম. মোজাম্মেল হক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদারসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা।

পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের মূল বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে উঠে। পরে নেপালের প্রেসিডেন্ট স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পদ্ম ফুলের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। বেলা ১১টা ২৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

Banglabid

নেপালের রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকায় নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সরকারী সফরে ঢাকায় আসেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। সেসময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

ঢাকায় নেপালী প্রেসিডেন্টের এটি প্রথম সফর। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যে কয়জন বিশ্বনেতা যোগ দিয়েছেন তিনি তাদের মধ্যে তৃতীয়। কোভিড-১৯ মহামারির কারণে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমানবন্দরে নেপালী প্রেসিডেন্টকে স্বাগত জানান।

Reneta

সফররত প্রতিনিধি দলের সদস্যরা অনুষ্ঠানে মাস্ক পরা ও সামাজিক দূরত্বসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলছেন।

নেপালের প্রেসিডেন্টের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার কন্যা ঊষা কিরণ ভান্ডারি, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি এবং নেপাল সরকারের সংশ্লিষ্ট সচিব ও সিনিয়র কর্মকর্তাগণ।

বিকেলে তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে নেপালী প্রেসিডেন্ট সম্মানিত অতিথি হিসেবে অংশ নেবেন। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ভান্ডারি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি বিবৃতি প্রদান করবেন।

প্রেসিডেন্ট ভান্ডারি বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

সন্ধ্যায় তিনি সেখানে পরিদর্শক বইতে স্বাক্ষর এবং সাস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে নৈশভোজে অংশ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের দেয়া অ্যাম্বুলেন্স উপহারের প্রথম চালান বেনাপোলে

পরবর্তী

নারীর প্রতি সহিংসতারোধী চুক্তি থেকে সরলো তুরস্ক

পরবর্তী
তুরস্কের নারীর অধিকার সমর্থনে নারীরা রাস্তায় প্রতিবাদে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীর প্রতি সহিংসতারোধী চুক্তি থেকে সরলো তুরস্ক

দলীয় শৃঙ্খলা না মানলে কাউকেই ছাড় দেয়া হবে না: কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

আগস্ট ২৩, ২০২৬

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT