একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন।রোডম্যাপ অনুযায়ী ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের দিয়েই শুরু হচ্ছে ইসির সংলাপ। রোববার বেলা ৩ টায় ইসির বৈঠক শেষ করে নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের এই তথ্য দেন।
সাতটি বিষয়কে প্রাধান্য দিয়ে ১৬ জুলাই নির্বাচনী রোডম্যাপ পুস্তক আকারে নিবন্ধিত রাজনৈতিক দলসহ নির্বাচন সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে ইসি। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।
সংলাপের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের অনেক অমিমাংসীত জটিলতার সমাধান সহজ হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।







