জাতীয় সংসদে এবং স্থানীয় সরকারে মুক্তিযোদ্ধাদের জন্য ১০ শতাংশ সংরক্ষিত কোটা চেয়ে হাইকোর্টে একটা রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো আরিফুর রহমান বুধবার এই রিট করেন।
তিনি এই রিটের যুক্তি হিসেবে চ্যানেল আই অনলাইনকে জানান, আমাদের সংসদে এবং স্থানীয় সরকারে সংরক্ষিত নারী কোটা আছে। কিন্তু যাদের জন্য আমরা এই দেশ পেয়েছি। সেই মুক্তিযোদ্ধাদের জন্য কোন সংরক্ষিত কোটা নেই। তাই আমি এই রিটটি করেছি।
আগামী রোববার এই রিটের ওপর শুনানি হতে পারে বলেও জানান আইনজীবী মো আরিফুর রহমান।








