চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পুরস্কার জুটলো, কিন্তু প্রেক্ষাগৃহে চললো মাত্র পাঁচদিন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৯
বিনোদন
A A

ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলায় সেরা ছবির পুরস্কার জিতল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘এক যে ছিল রাজা’। বিশেষ জুরি বিভাগে পুরস্কার পেল ইন্দ্রদীপ দাশগুপ্তর ‘কেদারা’। ‘তারিখ’-এ সংলাপের জন্য সেরার পুরস্কার ছিনিয়ে নিলেন চূর্ণি গঙ্গোপাধ্যায়। কিন্তু পুরস্কার জিতেও আফসোস করছেন চূর্ণী।

চূর্ণি গঙ্গোপাধ্যায় টাইমস অব ইন্ডিয়াকে দেয়া একটি সাক্ষাতকারে অভিযোগ করে বলেছেন, মুক্তির পরে ছবির প্রচারণা হয় দর্শকের মুখে মুখে। কিন্তু জনপ্রিয় হওয়ার জন্য তার ছবিটি পর্যাপ্ত সময় পায়নি। পাঁচ দিনও হলে দেখানোর সুযোগ পাওয়া যায়নি! হল কর্তৃপক্ষ জানিয়েছিল ‘কলঙ্ক’ সিনেমার জন্য বাড়তি চাপ আছে। অথচ কলঙ্ক ভালো ব্যবসা না করার পরেও তারিখ ছবিটি ফিরিয়ে আনার কোনো প্রস্তাব দেয়া হয়নি।

সৃজিত মুখোপাধ্যায়েরর ‘এক যে ছিল রাজা’ ছবিটিকে এসব ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়নি। তবে তার অভিযোগ অন্য। তিনি বলেছেন, ‘যিশু সেনগুপ্ত এই চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য। মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুও জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য।’

পুরস্কার জয়ের পরে ইন্দ্রদীপ দাশগুপ্ত খুশি। তবে তিনি আশা করেছিলেন আরও অনেক বাঙালি মেধাবী প্রশংসা পাবেন।

তিনি বলেন, ‘অরিজিৎ সিং সেরা গায়কের পুরস্কার পাওয়ায় আমি খুশি। বলিউডের একটি গানের বাজেট কলকাতার একটি সিনেমার বাজেটের দ্বিগুণ। আমাদের জন্য সেরকম কিছু তৈরি করা কঠিন। তবে আমার মনে হয়েছে সাউন্ডে ‘কেদারা’র জন্য অনির্বাণ সেনগুপ্ত পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন। কৌশিক গাঙ্গুলিও। মূল ক্যাটাগরিতে বাংলার আরও কয়েকজনকে পুরস্কার পেতে দেখলে আরও বেশি খুশি হতাম। -টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক যে ছিলো রাজাতারিখলিড বিনোদনসৃজিত মুখোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT