রাজনীতি

জাতীয় পার্টির মহাসমাবেশ স্থগিত

জাপা

বইমেলার কারণে আগামী ১৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় পার্টির মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে একুশের বইমেলার স্টল থাকায় মেলার স্বার্থে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পূর্বঘোষিত ১৫ ফেব্রুয়ারির মহাসমাবেশ স্থগিত করেছেন। 

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবার কথা ছিল। একুশের বইমেলার স্বার্থে এই সমাবেশ স্থগিত করা হল।

বইমেলা শেষে মার্চ মাসের সুবিধামতো সময়ে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তারিখ ঘোষণা করা হবে।

বিষয়:একুশের বই মেলা জাতীয় পার্টি সোহরাওয়ার্দী উদ্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…