চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জাতীয় পতাকার সঙ্গে জার্সির সম্পর্ক টানা ভুল ধারণা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, জাতীয় পতাকার সঙ্গে জার্সির সম্পর্ক টেনে আনা সম্পূর্ণ একটি ভুল ধারণা। উদাহরণ হিসেবে অস্ট্রেলিয়া, ভারত ও সাউথ আফ্রিকার জার্সির রংয়ের কথা উল্লেখ করেছেন তিনি।

নানা আলোচনা-সমালোচনা, বিতর্কের পর বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সির ডিজাইনে পরিবর্তন এনেছে বিসিবি। লেগেছে লালের ছোঁয়া। বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে লাল রং না থাকায় সমালোচনায় ফেসবুকে সরব ছিলেন ক্রিকেটভক্তরা।

আনুষ্ঠানিকভাবে উন্মোচনের ২৪ ঘণ্টা পার হতে না হতেই মঙ্গলবার ধানমন্ডির বেক্সিমকো অফিসে নাজমুল হাসান নতুন জার্সির একটি ছবি দেখান সংবাদকর্মীদের। সবুজ জার্সিটিতে লাল রংয়ের সন্নিবেশ ঘটিয়ে করা হয়েছে নতুন ডিজাইন। পাওয়া গেছে আইসিসির অনুমোদনও।

Banglabid

সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বললেন, ‘আপনারা হলেন স্পোর্টস রিপোর্টার, বিশেষ করে ক্রিকেটের সাথে আপনারা অনেকদিন থেকেই জড়িত। প্রথম কথা হচ্ছে, অন্যান্য দেশে জাতীয় পতাকার সাথে জার্সির কোনো সম্পর্ক নেই। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ভারতকে দেখেন, কোথাও নেই। তবে আজকাল বলা হচ্ছে জাতীয় পতাকার কথা। আমাদের ১৯৯৯ সালের বিশ্বকাপের জার্সিতেও কিন্তু কোনো লাল ছিল না। সবুজের সাথে হলুদ ছিল। আমরা যখন এশিয়া কাপ খেলতে যাই ২০০১ সালে, তখন কিন্তু লাল ছিল না। জার্সির সাথে জাতীয় পতাকার সম্পর্ক টেনে আনা আমার মনে হয় সম্পূর্ণ ভুল ধারণা।’

‘এটি (জার্সিতে লাল রং) আমরা শুরু করেছি, আমরা এটি দিচ্ছি এবং এটি দেয়ার চেষ্টা করে যাবো। অন্যান্য টুর্নামেন্টে যেগুলো জার্সি আছে, সেখানে কিন্তু লাল-সবুজ সবই আছে। আইসিসির অনুরোধেই আমরা লালটি সরিয়েছিলাম। অবশ্যই যখন এটি করেছি তখন অনেক কম সময় ছিল। সাথে সাথে ফাইনাল করে দিতে হয়েছে। দেয়ার পর আর দেখা হয়নি। এরপর গতকালই আমরা এই সিদ্ধান্তটি (পরিবর্তনের) নিয়ে নিয়েছি। সুতরাং এখানে আর দ্বিধা থাকার উপায় নেই।’ নাজমুল হাসান এমন ব্যাখ্যার সঙ্গে জানালেন জার্সিতে সর্বদা লাল রং রাখার চেষ্টা করবে বিসিবি।

বিসিবি চেয়েছিল সবুজ জার্সিটিতে খেলোয়াড়দের নম্বর ও দেশের নাম লাল করতে। কিন্তু আইসিসির নিষেধে সেটি রাখা যায়নি। পুরো জার্সির কোথায় লালের বিন্দুমাত্র চিহ্ন না দেখেই হতাশার স্রোত বয়ে যায় দেশের ক্রিকেটপ্রেমীদের মনে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসানবাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশের জার্সিবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে বাংলাদেশ

পরবর্তী

জনশুমারী ও গৃহ গণনা ২০২১ সালে: পরিকল্পনা মন্ত্রী

পরবর্তী

জনশুমারী ও গৃহ গণনা ২০২১ সালে: পরিকল্পনা মন্ত্রী

বিসিবির বার্তা পেয়েছিলেন সাকিব, কিন্তু পড়েননি!

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT