চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই হবে নতুন আইজিপির চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
IGP

জাতীয় নির্বাচন ২০১৮ সুষ্ঠুভাবে সম্পন্ন করাই হবে নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হক।

শুক্রবার মিরপুর -১৪ শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গত ২৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জাবেদ পাটোয়ারীকে নতুন আইজিপি হিসেবে ঘোষণা দেওয়া হয়। আগামী ৩১ জানুয়ারি তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।

নতুন আইজিপির জন্য কী ধরনের চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে এমন প্রশ্নে বর্তমান আইজিপি শহীদুল হক বলেন, ‘তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা নির্বাচনের বছর। সুষ্ঠু ও সফলভাবে নির্বাচনটা সম্পন্ন করাই তার জন্য বড় চ্যালেঞ্জ। নতুন আইজিপি আমার ব্যাচমেট। তিনি ৩২ বছর চাকরি করেছেন। তার অনেক অভিজ্ঞতা আছে। আমি আশা করবো, আমরা যে গণমুখী পুলিশিং ব্যবস্থাটা চালু করেছি, তিনি সেটা আরও বেগবান করবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছিলেন, সেভাবে আমি সব কিছু করেছি। তিন বছরে সব কিছু করা সম্ভব হয়নি, কিন্তু আমি ব্যক্তিগত ভাবে সন্তুষ্ট। পুলিশের সকল শাখা থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি সব রকম সহযোগিতা পেয়েছি।

তার সময়কালীন জঙ্গিবাদ সম্পর্কে তিনি বলেন, হলি আর্টিজনের মাধ্যমে যে জঙ্গিবাদের উত্থান হয়েছিল তা আমরা দমন করতে পেরেছি।

প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইজিপি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে। নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জনগণের সেবায় আত্ম নিয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

আইজিপি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বর্ণাঢ্য প্যারেড ও মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ ও অভিবাদন গ্রহণ করেন।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: আইজিপিচ্যালেঞ্জজাতীয় নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাঁধাকপি চাষে এবার বেশ লাভবান কৃষক

পরবর্তী

মানবিক খবরের ভিড়ে একটি ‘অমানবিক’ গল্প

পরবর্তী

মানবিক খবরের ভিড়ে একটি ‘অমানবিক’ গল্প

টেস্ট দল নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT