চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জাতীয় দলে ফেরার এটাই সঠিক সময়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ন ০৩, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরোয়া ক্রিকেটের ‘রানমেশিন’ তুষার ইমরানকে চ্যালেঞ্জ জানানোর মতো একজনই আছেন, তিনি নাঈম ইসলাম। প্রথম শ্রেণির ক্রিকেটে তুষারের সেঞ্চুরি ২৮টি। নাঈমের ২৩টি। সেঞ্চুরিকে ডালভাত বানিয়ে দুই ব্যাটসম্যানই স্বপ্ন দেখছেন আবারও বাংলাদেশের জার্সিতে খেলার। নাঈমের জাতীয় দলে ফেরার পালে হাওয়া দিচ্ছে ‘এ’ দলে ডাক পাওয়ার খবর।

‘এ’ দল ঘোষণা না হলেও আগেভাগেই সম্ভাব্য কয়েকজন ক্রিকেটারকে অনুশীলন শুরু করে দিতে বলেছেন নির্বাচকরা। তাদেরই একজন নাঈম। রোববার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৩১ বছর বয়সী এ ব্যাটিং-অলরাউন্ডার জানালেন জাতীয় দলে ফেরার স্বপ্নের কথা।

‘এখনও আমি চিন্তা করি বাংলাদেশের হয়ে ৪-৫ বছর খেলার মতো সক্ষমতা আছে। আর জাতীয় দলে ফেরার এটাই সঠিক সময়।’

নাঈম লাল-সবুজের জার্সিতে সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৪ সালে। সবশেষ টেস্ট ২০১২, আর টি-টুয়েন্টি ২০১৩ সালে। পরে বেশ লম্বা সময় নির্বাচকদের রাডারে ছিলেন না নাঈম। এবার যখন ‘এ’ দলের হয়ে সুযোগ পেতে যাচ্ছেন, তখন স্বপ্নটাও বড় করছেন।

চলতি মাসের শেষদিকে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ‘এ’ দল। দুটি চারদিনের ম্যাচের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। নাঈমের লক্ষ্য ঘরোয়া ক্রিকেটের মতো এখানেও সন্তোষজনক পারফরম্যান্স করা।

‘জাতীয় দলে ফেরার জন্য ‘এ’ টিম খুব ভালো প্ল্যাটফর্ম। আমি এখানে যদি ভালো করতে পারি, সুযোগ আসবে কি আসবে না সেটা পরের কথা। এখানে পারফর্ম করলে নিজের ভেতর ভালো লাগবে।’

Reneta

‘সামনে অনেক খেলা আছে (‘এ’ টিমের)। শ্রীলঙ্কা আসবে। তারপর আয়ারল্যান্ড যাবে, ওয়েস্ট ইন্ডিজ আসবে। আমি চেষ্টা করে যাচ্ছি নিজেকে ভালোভাবে প্রস্তুত করার। সুযোগ পেলে ওখানে যেন ভালো করতে পারি।’

নাঈমের আন্তর্জাতিক ক্যারিয়ার
টেস্ট: আট ম্যাচে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ৩২ গড়ে করেছেন ৪১৬ রান। বল হাতে এ অফস্পিনার পেয়েছেন মাত্র একটি উইকেট।
ওয়ানডে: ৫৯টি ওয়ানডে খেলে পাঁচ ফিফটিতে করেছেন ৯৭৫ রান। গড় ২৭.০৮। উইকেট নিয়েছেন ৩৫টি।
টি-টুয়েন্টি: ১০ ম্যাচে ১৩০ রান। সর্বোচ্চ ইনিংস ২৮। গড় ১৪.৪৪। বল হাতে উইকেট তিনটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাঈম ইসলামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাড়িতে রহস্যজনক আগুন: দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার

এপ্রিল ২০, ২০২৬

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ২০, ২০২৬

বর্ণিল আয়োজনে টরন্টোতে ‘বাচনিক’-এর বাংলা বর্ষবরণ

এপ্রিল ২০, ২০২৬

ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি, কৃষিখাতে ৩২.৮৫ কোটি বরাদ্দ

এপ্রিল ২০, ২০২৬

জাহাজ জব্দে যুক্তরাষ্ট্রকে জলদস্যুতার অভিযোগ করে ইরানের হুঁশিয়ারি

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT