চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় দলে ফিরতে মরিয়া রুবেল

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৩০ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ঘরোয়া লিগে ভালো করে জাতীয় দলে জায়গা ফিরে পেতে উন্মুখ হয়ে আছেন পেসার রুবেল হোসেন। শুক্রবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে সে কথাই বললেন।

‘জাতীয় দলের বাইরে থেকে খেলা দেখা আসলে খুবই কষ্টদায়ক। কিন্তু ক্রিকেটে এটা হবেই। সব খেলোয়াড়ের জীবনেই হবে,’ মন্তব্য করে রুবেল বলেন, ‘আসলে আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমাকে আবার ভালো বোলিং করতে হবে। ভালো বোলিং করেই আমাকে জাতীয় দলে জায়গা করে নিতে হবে।’

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দুই ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। যার মধ্যে পাঁচ উইকেট এক ইনিংসে। মধ্যাঞ্চলের বিপক্ষে শেষ ম্যাচে দুই ইনিংসে বল করেছেন ৩২ ওভার। লম্বা সময় ধরে বল করতে পারার সক্ষমতা দেখিয়েছেন দক্ষিণাঞ্চলের এই পেসার। নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় টেস্টে থাকলেও ভারতে একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েন।

Banglabid

বিসিএলে নিজের বোলিং পারফরম্যান্স নিয়ে খুশি এই টাইগার পেসার। প্রয়োজনে পরিশ্রম বাড়ানোর প্রত্যয় তার কণ্ঠে, ‘আমি যখন যেখানেই খেলি, সেরা ক্রিকেট খেলার চেষ্টা করি। আমি অনেক পরিশ্রম করছি আর মাঠে এর প্রয়োগ করার চেষ্টা করছি। ভালোই মনে হচ্ছে আমার ছন্দ। এটাকে আমি ধারাবাহিক করতে চাই। আমাকে আরও অনেক কঠিন পরিশ্রম করতে হবে।’

রোববার বিসিএলের চতুর্থ রাউন্ডে দক্ষিণাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল। তিন ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ রয়েছে দলটি। তবে এই রাউন্ডে দক্ষিণাঞ্চলে যোগ হচ্ছেন ইমরুল কায়েস, সৌম্য সরকার ও লিটন দাস। জাতীয় দলের এই তিন ব্যাটসম্যান যোগ হওয়ায় রুবেল জানালেন জেতার জন্যই খেলবে তার দল, ‘প্রতিপক্ষ পয়েন্ট টেবিলে এক নম্বরে আছে। তারা অবশ্যই খুব ভালো দল। এখন আমাদের দলে তিন-চার জন জাতীয় দলের খেলোয়াড় ঢুকছে। পরের ম্যাচ অবশ্যই জেতার জন্য খেলবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রুবেল হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT