চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে আমির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বিপিএলে নৈপুণ্যের পুরস্কার হাতেনাতেই পেলেন মোহাম্মদ আমির। স্পট ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার পর দেশের মাটিতে খেললেও বিপিএলই ছিলো এই পেসারের মূল চ্যালেঞ্জ। ১৪ উইকেট নিয়ে নিজেকে প্রমাণ করেছেন বলা যায় পাকিস্তানি পেসার। এর আগে দেশের মাটিতে কায়েদে আজম ট্রফিতে ৩৪ উইকেটের পাশপাশি দুটি অর্ধশতকও করেন আমির।

এতেই জাতীয় দলে অন্তর্ভুক্তির প্রাথমিক অনুমোদন পেয়ে গেলেন ২৩ বছর বয়সী এ পেসার। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষিত ২৬ জনের ফিটনেস ক্যাম্পে ঠাঁই হয়েছে তার। আগামী বছর ভারতে অনুষ্ঠেয় টি-২০ সিরিজে এখান থেকেই বেছে নেওয়া হবে পাকিস্তান দল।

এছাড়াও টি-২০ বিশ্বকাপের আগে ১৫ জানুয়ারি নিউজিল্যন্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজেও ডাক পাবেন এই ক্যাম্পের খেলোয়াড়েরা। ওই সফরে তিনটি করে টি-২০ ও ওয়ানডে খেলবে পাকিস্তান।

পাকিস্তান জাতীয় দলের নির্বাচকদের তৈরি ২৬ জনের এই প্রাথমিক দলকে এরইমধ্যে অনুমোদন দিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। এর পাশাপাশি পাকিস্তানের ‘এ’ দলে অন্তর্ভুক্তির দাঁড়প্রান্তে রয়েছেন ‘পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা এই পেসার প্রতিভা’।

পিসিবি জানিয়েছে,  ‘ক্যাম্পের মূল উদ্দেশ্য ক্রিকেটারদের ফিটনেস বাড়ানো। পাশাপাশি আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোর জন্য খেলোয়াড়দের কৌশলগত বিষয়াদির প্রস্তুতি পর্যবেক্ষণ করাও ক্যাম্পের অন্যতম উদ্দেশ্য।’

প্রাথমিকভাবে ফিটনেস ক্যাম্পে ডাক পাওয়ার পর নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন বলে জানিয়েছেন আমির। ‘পরিবর্তিত মানুষ হিসেবে নিজেকে প্রমাণে সবকিছুই করবেন’ বলে জানিয়েছেন আমির। তিনি বলেন, ‘কথা দিচ্ছি পাকিস্তানের জার্সির সম্মান রক্ষায় সব কিছুই করব আমি।’

Reneta

বিতর্কিত আমিরের জাতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে অবশ্য দুধরনের মতই রয়েছে পাকিস্তানে। জাতীয় দলে আমিরের সতীর্থসহ সাবেক ও বর্তমান কয়েকজন ক্রিকেটার তার সঙ্গে খেলার এবং জাতীয় দলে আসার বিরোধীতা করছেন। তবে পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিসসহ বেশ কয়েকজন সাবেকের সমর্থনও পাচ্ছেন বাঁহাতি এ পেসার।

আমিরের ভবিষ্যত বিষয়ে ডিসেম্বরের শুরুর দিকে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে ওয়াকারের। এতে আমিরকে দ্বিতীয় একটি সুযোগ দেওয়ার পক্ষে মত দেন ওয়াকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান ক্রিকেটমোহাম্মদ আমির
শেয়ারTweetPin

সর্বশেষ

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬

টানা বৃষ্টির প্রভাব রাজধানীতে, জলাবদ্ধতায় নাকাল নগরবাসী

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT