একটি সমাজ ও দেশের দর্পন জাদুঘর। দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধ সম্পদের নিদর্শন দেখতে চালু হলো বাংলাদেশ জাতীয় জাদুঘরের অনলাইনভিত্তিক ভার্চুয়াল গ্যালারি। ইন্টারনেট ব্যবহারকারী দর্শকরা পৃথিবীর যে কোন প্রান্ত থেকে বসে অনলাইনে দেখতে পারবেন এই ভার্চুয়াল গ্যালারি।
জাদুঘর ভ্রমণে এখন থেকে ভার্চুয়াল দুনিয়ায় বিচরণ করা দেশ-বিদেশের দর্শকরা ঘুরে ঘুরে দেখবেন দেশীয় সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্যের প্রাচীনতম নিদর্শনগুলো।
সরকারের ২০২১ সালের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এক্সেস টু ইনফরমেশন এটুআই প্রকল্পের আর্থিক সহায়তায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে মঙ্গলবার ভার্চুয়াল গ্যালারির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
বিশিষ্টজনদের মতে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের বৈচিত্র বিষয়ক তথ্যসেবা অনলাইনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আধুনিক বিশ্বমানের জাদুঘর নির্মাণে আরো একধাপ এগিয়ে গেল। জাতীয় জাদুঘরের ৪৫টি গ্যালারির মধ্য থেকে ৩৬টি গ্যালারির ৩ হাজার নিদর্শন প্রদর্শিত হচ্ছে এই ভার্চুয়াল গ্যালারিতে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:









