চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনা হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
জাতীয় চার নেতার স্মৃতি স্মরণে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু জেলহত্যা নয়, বিদেশে পালিয়ে বেড়ানো বঙ্গবন্ধুর খুনিদেরও দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

জেলহত্যা দিবস উপলক্ষে রোববার নাজিমুদ্দিন রোডের পুরান কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশে পলাতকরা আমাদের দেশের আইনের আওতায় নেই। তারা বিশ্বের যে সকল দেশে অবস্থান করছে, তাদেরকে সেই দেশের আইন অনুযায়ী প্রত্যাবর্তন করতে হবে। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আমরা নেগোসিয়েট করছি।

তিনি আরো বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতরাও বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের সবাইকে চিহ্নিত করে আনার প্রচেষ্টায় রয়েছি। আমরা আশা করছি, ক্রমান্বয়ে তাদের নিয়ে আসব।

ঢাকা দক্ষিণের বহিষ্কার হওয়া যুবলীগ নেতা সম্রাট গ্রেফতার হলেও তার সহযোগীদের চাঁদা আদায় এখনও চলছে- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, এই বিষয়ে কথা বলতে হলে তথ্যভিত্তিক কথা বলতে হবে। শুধু সম্রাট কেন, সকলের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা কারাগারের ভেতরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কারাগার কর্তৃপক্ষ আয়োজিত এক মিলাদ মাহফিলে অংশ নেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন জেল কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনীতিবিদরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT