চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: ২৬টি বিভাগে পুরস্কারের সংখ্যা ৩৩টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

আনুষ্ঠানিকভাবে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে তথ্যমন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিজয়ীদের নাম জানানো হয়।

এবছর আজীবন সম্মাননাসহ মোট ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে, আর পুরস্কারের সংখ্যা ৩৩টি। কারণ এবছর ‘আজীবন সম্মাননা’সহ মোট সাতটি বিভাগে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হচ্ছে। আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা ও সোহেল রানা।

এক নজরে দেখে নিন যারা পেলেন এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার:  

সেরা ছবি হিসেবে যৌথভাবে পুরস্কার পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ফাগুন হাওয়ায়’ ও স্টার সিনেপ্লেক্সের প্রথম প্রযোজনা ‘ন ডরাই’। ‘ন ডরাই’ এর জন্য সেরা পরিচালক  হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তানিম রহমান অংশু। একই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন সুনেরাহ বিনতে কামাল।

এককভাবে সর্বোচ্চ ৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে মাসুদ পথিকের ‘মায়া: দ্য লস্ট মাদার’। এরপরেই ৬টি পুরস্কার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ‘ন ডরাই’। প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্মের ঝুলিতে এবার পুরস্কারের সংখ্যা ৫টি। তৌকীর আহমেদে পরিচালিত ‘ফাগুন হওয়ায়’ এর জন্য ৩টি, এবং মৃত্তিকা গুণের ‘কালো মেঘের ভেলা’র জন্য ২টি পুরস্কার এবং  ‘দেশ বাংলা মাল্টিমিডিয়া’র ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটি ৩টি বিভাগে ‍পুরস্কার পেতে যাচ্ছে।

Banglabid

শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র হিসেবে পুরস্কার পেতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন এর নির্মাণ ‘যা ছিলো অন্ধকারে’ এবং শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নারী জীবন’ এর জন্য পুরস্কার পাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট।

এছাড়া সেরা অভিনেতা হিসেবে ‘আবার বসন্ত’ ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার পাচ্ছেন অভিনেতা তারিক আনাম খান। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো খল চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন অভিনেতা জাহিদ হাসান। তিনি ‘সাপলুডু’ সিনেমায় খল চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনেতার পুরস্কার পাচ্ছেন। ‘শাটল ট্রেন’ এর জন্য সেরা গায়ক হিসেবে মৃণাল কান্তি দাস, শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে ইমপ্রেসের ‘কালো মেঘের ভেলা’র নাইমুর রহমানের সঙ্গে যৌথভাবে পুরস্কার পাচ্ছে আফরীন আক্তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানিম রহমান অংশুন ডরাইফাগুণ হাওয়ায়লিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়ে মেসির জরিমানা ৬ হাজার টাকা

পরবর্তী

শেখ মনি থেকে শেখ পরশ: অন্ধকারে আলোর বিচ্ছুরণ

পরবর্তী

শেখ মনি থেকে শেখ পরশ: অন্ধকারে আলোর বিচ্ছুরণ

করোনাভাইরাস

রিট খারিজ: দুদকের মুখোমুখি হতে হবে ডিএজি রূপাকে

সর্বশেষ

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT