চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় নেপালি ঢেউ, ‘মিসিং’ প্রিমিয়ারে উচ্ছ্বসিত নাজির!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৫
বিনোদন
A A
নেপালি ঢেউ প্রিমিয়ারে উচ্ছ্বসিত দর্শক ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালি রোমান্টিক কমেডি সিনেমা ‘মিসিং’-এর মধ্য দিয়ে বাংলাদেশের সিনেমা হলে প্রথমবারের মতো মুক্তি পাচ্ছে কোনো নেপালি চলচ্চিত্র। তার আগের দিন বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকায় আয়োজন করা হয়েছে ছবিটির প্রিমিয়ার শো।

স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখা (এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা)-তে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসেন ছবির কেন্দ্রীয় অভিনেতা নাজির হুসেন। অনুষ্ঠানে তাকে দেখা যায় নেপালের ঐতিহ্যবাহী পোশাকে, যা উপস্থিত দর্শক ও সাংবাদিকদের দৃষ্টি কাড়ে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ ফুল দিয়ে অভিনন্দন জানান নাজির ও তার সফরসঙ্গীদের। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ঢাকায় আসার অনুভূতি ব্যক্ত করেন নাজির।

প্রিমিয়ারে উপস্থিত হন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত মান্যবর ঘনশ্যাম ভাণ্ডারী, সিনেমাটির পরিচালক দীপেন্দ্র গুচান, প্রযোজকসহ আরও অনেকে।

নেপালি ঢেউ' সিনেমার প্রিমিয়ারে অতিথি ও দর্শকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের আলোচিত সিনেমা ‘ন ডরাই’-এর পরিচালক তানিম রহমান অংশু, নায়িকা সুনেরাহ বিনতে কামাল, সংগীতশিল্পী জেফারসহ সিনেমাটির কলাকুশলীরা।

২০২৩ সালে উপমহাদেশীয় ভাষার সিনেমা মুক্তির অনুমতি দেয়ার পরও বাংলাদেশের হলে শুধুমাত্র ভারতীয় সিনেমাগুলোই মুক্তি পেয়েছিল। এবার প্রথমবারের মতো সেই তালিকায় যুক্ত হলো নেপাল।

Reneta

সিনেমাটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে এনেছে স্টার সিনেপ্লেক্স, এর বিপরীতে বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে ‘ন ডরাই’—যেটি প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্সই।

নেপালি সিনেমা ‘মিসিং’ এর গল্প সংক্ষেপে দেখা যায়, বন্ধুদের চাপে পড়ে এক যুবক ডেটিং অ্যাপে বানানো প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। সেখানে ঘটে যায় অদ্ভুত এক কাণ্ড। অপহরণ দিয়ে শুরু হলেও শেষ হয় প্রেমে। সিনেমাটি রোমান্স আর কমেডির রসায়নে নির্মাণ করেছেন দীপেন্দ্র গুচান।

নেপালে গত ২৪ জানুয়ারি মুক্তি পাওয়া এই সিনেমাটি শুক্রবার (১৮ জুলাই) থেকে বাংলাদেশে দর্শকরা উপভোগ করতে পারবেন স্টার সিনেপ্লেক্সের সব শাখায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেফারতানিম রহমান অংশুন ডরাইনাজির হুসেননেপালি নায়কনেপালি সিনেমামিসিংলিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT