চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় ঈদগাহে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৩:০৫ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য সকল প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র। ডিএমপি কমিশনার জানিয়েছেন, সুস্পষ্ট কোনো হুমকি না থাকলেও তারা সতর্ক আছেন, যাতে মুসল্লিরা নির্বিগ্নে ঈদের জামাত আদায় করতে পারেন। সেজন্য নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে সুপ্রিম কোর্টের এলাকায় অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাধারণ মুসল্লিদের নামাজ আদায় করতে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকায় সামিয়ানার সাথে দেওয়া হয়েছে বৃষ্টি প্রতিরোধক ত্রিপল। দুপুরে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

পরিদর্শন শেষে তিনি বলেন, সার্বিক নিরাপত্তায় সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের দিন সবাইকে নিয়ে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সকালে পুলিশের মহড়া দেখেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। পরে তিনি ময়দান ঘুরে দেখেন। তিনি জানান মুসল্লিদের ৬টি চেক পোস্ট দিয়ে তল্লাশি শেষে ময়দানে আসতে হবে। ঈদের দিনে নিরাপত্তা আরও জোরদার করার কথাও জানান তিনি। 

তিনি বলেন, জায়নামাজ সঙ্গে করে নিয়ে আসতে পারবে, তবে কোনো ধরনের ব্যাগ আনতে আমরা নিষেধ করছি। মসজিদের ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না। সুস্পষ্ট কোনো হুমকি নেই কিন্তু আমরা সতর্ক রয়েছি। নানান ধরনের কথাবার্তা আসে, আমরা সেগুলো যেমন উপেক্ষা করিনা তেমন সেসবকে সত্য বলেও ধরে নিই না। সামাজিক মাধ্যম মনিটরিংয়ের জন্য আমাদের নির্দিষ্ট সেল রয়েছে। নিয়মিতই সেসব মনিটরিং করছি, সেসব যাচাই করে দেখা হচ্ছে। আমরা সতর্ক ব্যবস্থা নিয়েছি, বাড়তি নিরাপত্তা নিয়েছি। দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা আমাদের সর্ব শক্তি দিয়ে জনগণের নিরাপত্তা দিতে চাই। 

Reneta


দক্ষিণ সিটি করপোরেশন এর উদ্যোগে ঈদগাহ ময়দানের প্রবেশ পথে স্থাপন করা হয়েছে সুদৃশ্য ডিজিটাল বোর্ড। আবহাওয়া খারাপ থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায়। এদিকে ঈদকে সামনে রেখে রাজধানীর সড়কে টানানো হয়েছে নানা রঙের ঈদ মোবারক লেখা ব্যানার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুলশান হামলা: ১২ জুলাই সারাদেশে বিএনপির শোক

পরবর্তী

জাপানে পৌঁছেছে ৭ জনের মরদেহ (ভিডিও)

পরবর্তী

জাপানে পৌঁছেছে ৭ জনের মরদেহ (ভিডিও)

হুমকি দিয়ে ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে আইএসের হামলা

সর্বশেষ

ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT