চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় রপ্তানি ট্রফি পেল ৬৩ প্রতিষ্ঠান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৮
অর্থনীতি
A A

রপ্তানি বাণিজ্যে উল্লেখযোগ্য অবদান রাখায় ৬৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি ও সনদ দেয়া হয়েছে। গত ২০১৪-১৫ অর্থবছরে রপ্তানির স্বীকৃতিস্বরূপ তাদের এ ট্রফি দেয়া হয়।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় গেজেট আকারে প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করে। গেজেট অনুযায়ী, নারী উদ্যোক্তা বা রপ্তানিকারকের জন্য সংরক্ষিত পণ্য খাতসহ মোট ৩২ খাতের ৬৩ প্রতিষ্ঠান এবার জাতীয় রপ্তানি ট্রফি পায়।

তোফায়েল আহমেদ বলেন: ‘অ্যাকর্ড ও অ্যালায়েন্সের মেয়াদ শেষ হওয়ার পর তাদের মেয়াদ আর বাড়ানো হবে না। আগামী ৩০ ডিসেম্বরে জোট দুটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।’

এ সময় তিনি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) উদ্যোক্তাদের জন্যও আগামীতে রপ্তানি ট্রফি দেওয়া হবে বলে জানান।

সেরা রপ্তানি ট্রফি ও সনদ পেল যেসব প্রতিষ্ঠান
সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে টানা চতুর্থবারের মতো সেরা রপ্তানিকারক হিসেবে নির্বাচিত হয়েছে হোম ও স্পেশালাইজড টেক্সটাইল খাতের জাবের অ্যান্ড জোবায়ের ফ্যাব্রিকস লিমিটেড।

Reneta

এ বছর এগ্রো প্রসেসিং পণ্য রপ্তানিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকের জন্য চূড়ান্ত হওয়া তিনটি প্রতিষ্ঠানই প্রাণ-আরএফএল গ্রুপের। এর মধ্যে প্রাণ ডেইরি লিমিটেড স্বর্ণপদক, প্রাণ এগ্রো রৌপ্যপদক এবং ময়মনসিংহ এগ্রো (প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান) ব্রোঞ্জপদক পায়।

প্লাস্টিকপণ্য রপ্তানিতে স্বর্ণপদক পায় বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউনিট-৩, রৌপ্যপদক ডিউরেবল প্লাস্টিক লিমিটেড (প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান)।

তৈরি পোশাক (ওভেন) খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো সাভারের একেএম নিটওয়্যার লিমিটেড, ডিওএইচএস বারিধারার রিফাত গার্মেন্ট লিমিটেড ও এলিফ্যান্ট রোডের অনন্ত অ্যাপারেলস লিমিটেড। তৈরি পোশাক (নিটওয়্যার) খাতের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি পায় যথাক্রমে মতিঝিলের ফকির নিটওয়্যার্স লিমিটেড, মহাখালীর জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও স্কয়ার ফ্যাশনস লিমিটেড।

সুতা খাতে মতিঝিলের কামাল ইয়ার্ন লিমিটেড স্বর্ণপদক, মতিঝিলের বাদশা টেক্সটাইল লিমিটেড রৌপ্য ও সুফিয়া কটন মিলস লিমিটেড পায় ব্রোঞ্জপদক। টেক্সটাইল ফ্যাব্রিকস খাতে স্বর্ণ ট্রফি পায় এনভয় টেক্সটাইল লিমিটেড। রৌপ্য পায় প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। ব্রোঞ্জ পায় হামজা টেক্সটাইলস লিমিটেড।

হোম ও স্পেশালাইজড টেক্সটাইল পণ্য খাতে স্বর্ণ ও রৌপ্যপদক পায় যথাক্রমে জাবের অ্যান্ড জোবায়ের ফ্যাব্রিকস লিমিটেড ও এসিএস টেক্সটাইল (বাংলাদেশ) লিমিটেড। টেরিটাওয়েল খাতে নোমান টেরিটাওয়েল লিমিটেড স্বর্ণ ট্রফি পায়।

হিমায়িত খাদ্যপণ্য খাতে স্বর্ণপদক পায় জালালাবাদ ফ্রোজেন ফুডস লিমিটেড, রৌপ্য মীনহার সি ফুডস লিমিটেড ও ব্রোঞ্জ পায় কুলিয়ারচর সি ফুডস লিমিটেড।

কাঁচাপাট পণ্য খাতে স্বর্ণ ও রৌপ্য ট্রফি পায় যথাক্রমে পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেড ও মেসার্স বাবুল জুট ট্রেডিং। পাটজাত পণ্যে স্বর্ণ ট্রফি পায় আকিজ জুট মিলস লিমিটেড। রৌপ্য ট্রফি পায় জনতা জুট মিলস লিমিটেড। ব্রোঞ্জ ট্রফি পায় দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লিমিটেড।

ক্রাস্ট/ফিনিশড চামড়া পণ্য খাতে স্বর্ণ ট্রফি পায় এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রৌপ্য পায় মেসার্স ঢাকা হাউড অ্যান্ড স্কিনস লিমিটেড। চামড়াজাত পণ্য খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি পায় যথাক্রমে পিকার্ড বাংলাদেশ লিমিটেড, আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ফুটওয়্যার খাতে স্বর্ণ ট্রফি পায় মেসার্স বে ফুটওয়্যার লিমিটেড। এ খাতে রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি পাওয়া প্রতিষ্ঠান হলো যথাক্রমে মেসার্স ফুটবেড ফুটওয়্যার লিমিটেড ও আকিজ ফুটওয়্যার লিমিটেড।

ট্রফি পাওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো- মনসুর জেনারেল ট্রেডিং কোম্পানি লিমিটেড, হেরিটেজ এন্টারপ্রাইজ, মেসার্স রাজধানী এন্টারপ্রাইজ, মেসার্স ক্যাপিটাল এন্টারপ্রাইজ, কারুপণ্য রংপুর লিমিটেড, বিডি ক্রিয়েশন, ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রডাক্টস বিডি, শাইনপুকুর সিরামিকস লিমিটেড, প্রতীক সিরামিকস লিমিটেড, মেসার্স ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সার্ভিস ইঞ্জিন লিমিটেড, মন ট্রিমস লিমিটেড, মেসার্স ইউনিগ্লোরি পেপার অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, জাবের অ্যান্ড জোবায়ের অ্যাকসেসরিজ লিমিটেড ও গাজী এন্টারপ্রাইজ।

নারী উদ্যোক্তা/রপ্তানিকারকদের জন্য সংরক্ষিত স্বর্ণ ট্রফি পায় ফেনিক্সকো। এছাড়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো রপ্তানি ট্রফি পায়। তাদের মধ্যে রয়েছে- তৈরি পোশাক (নিট ও ওভেন) খাতে ইউনিভার্সেল জিনস লিমিটেড, প্যাসিফিক জিনস লিমিটেড ও ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেড এবং অন্যান্য পণ্য ও সেবাখাতের আরএম ইন্টারলাইনিংস লিমিটেড।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য সচিব সুভাশীষ বসু, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দীন), রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রপ্তানি ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT