চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন লঙ্ঘন করেছে মিয়ানমার: সেভ দ্য চিলড্রেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ২২, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা হত্যাকাণ্ড-মিয়ানমার সেনাবাহিনী

রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সামরিক অভিযানের সময় মিয়ানমার জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন লঙ্ঘন করেছে বলে দাবি করেছে শিশু অধিকার রক্ষা বিষয়ক সংগঠন সেভ দ্য চিলড্রেন।

সংগঠনটির নরওয়ে শাখার আইন বিশেষজ্ঞরা এ বিষয়ে তদন্ত শেষে রোহিঙ্গা শিশুদের নির্বিচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ছাড়াও নির্যাতন এবং ধর্ষণের বিভিন্ন আলামতের তথ্য-প্রমাণ তুলে এনেছেন তাদের প্রতিবেদনে।

সেভ দ্য চিলড্রেন এ তদন্তের জন্য জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানসহ অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার গবেষণা প্রতিবেদন বিশ্লেষণ করেছে। সেসব গবেষণা প্রতিবেদনের ভিত্তিতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

মিয়ানমার জাতিসংঘ শিশু অধিকার কনভেনশনের কমপক্ষে সাতটি মূল ধারা লঙ্ঘন করেছে বলেও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘গবেষণায় দেখা গেছে, ২০১৭ সালের আগস্টে পুলিশ পোস্টে হামলার ঘটনায় মিয়ানমার সরকারের প্রতিক্রিয়া, এবং পাশাপাশি দেশে রোহিঙ্গাদের সঙ্গে চলমান বৈষম্য জাতিসংঘ শিশু অধিকার কনভেনশনের অন্তত সাতটি মৌলিক ধারা লঙ্ঘন করেছে।’রোহিঙ্গা হত্যাকাণ্ড-মিয়ানমার সেনাবাহিনী

বাংলাদেশের সরকারি হিসেব অনুযায়ী, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত বর্মি সেনাবাহিনীর হত্যাযজ্ঞের মুখে মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে পালিয়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এদের প্রায় অর্ধেকই শিশু বলে জানিয়েছে জাতিসংঘ।

Reneta

এ ঘটনায় মিয়ানমার সরকার ও নিরাপত্তা বাহিনী উভয়কেই দোষী বলে সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে। সরকার সামরিক অভিযানের সহায়তায় ‘ইতিবাচক পদক্ষেপ’ নিয়েছিল। নিরাপত্তা বাহিনী ধ্বংসযজ্ঞ ও হত্যা-নির্যাতন নিয়ন্ত্রণ করতে বা নিন্দা জানাতে মিয়ানমার সরকার ন্যূনতম কোনো পদক্ষেপ নিয়েছিল, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পূর্ণাঙ্গ প্রতিবেদনটি আগামী সপ্তাহে প্রকাশের কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গালিড নিউজসেভ দ্য চিলড্রেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT